মেয়াদোত্তীর্ণ চিকিৎসা সামগ্রী দিয়ে হাসপাতালে অপারেশন

সিলেটের দুটি বেসরকারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ চিকিৎসা সামগ্রী দিয়ে অপারেশন করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে।  বুধবার (০৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় নগরীর আয়শা মেডিকেয়ার ও শাহজালাল হাসপাতালে জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়। সিলেট জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নগরীর মির্জাজাঙ্গালের আয়শা মেডিকেয়ার হাসপাতালে প্রচুর অনিয়ম পেয়েছে সিলেট জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ চিকিৎসা সামগ্রী ও শিক্ষার্থী দিয়ে নার্সের কাজ চালানো, ২০১৯ সালের পর থেকে আর কোনো লাইসেন্স নবায়ন না করাসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই অভিযোগে মধুশহীদের শাহজালাল হাসপাতালে ৪০ হাজার রটাকা জরিমানা করা হয়। এ বিষয়ে সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজিব কালবেলাকে বলেন, সিলেটের ২টি বেসরকারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ চিকিৎসা সামগ্রী দিয়ে অপারেশন ও প্রশিক্ষণহীন নার্স দিয়ে সেবা প্রদান এবং দীর্ঘদিন লাইসেন্স নবায়ন না করার অভিযোগে ২ প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাক

মেয়াদোত্তীর্ণ চিকিৎসা সামগ্রী দিয়ে হাসপাতালে অপারেশন

সিলেটের দুটি বেসরকারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ চিকিৎসা সামগ্রী দিয়ে অপারেশন করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে। 

বুধবার (০৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় নগরীর আয়শা মেডিকেয়ার ও শাহজালাল হাসপাতালে জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।

সিলেট জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নগরীর মির্জাজাঙ্গালের আয়শা মেডিকেয়ার হাসপাতালে প্রচুর অনিয়ম পেয়েছে সিলেট জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ চিকিৎসা সামগ্রী ও শিক্ষার্থী দিয়ে নার্সের কাজ চালানো, ২০১৯ সালের পর থেকে আর কোনো লাইসেন্স নবায়ন না করাসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া একই অভিযোগে মধুশহীদের শাহজালাল হাসপাতালে ৪০ হাজার রটাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজিব কালবেলাকে বলেন, সিলেটের ২টি বেসরকারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ চিকিৎসা সামগ্রী দিয়ে অপারেশন ও প্রশিক্ষণহীন নার্স দিয়ে সেবা প্রদান এবং দীর্ঘদিন লাইসেন্স নবায়ন না করার অভিযোগে ২ প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে আমাদের অভিযান চলমান থাকবে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow