মেয়াদোত্তীর্ণ শিশু পণ্য বিক্রির দায়ে জরিমানা
রাজবাড়ীতে মেয়াদোত্তীর্ণ শিশু পণ্য বিক্রি ও বিভিন্ন ধরনের মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের দায়ে আইয়ুব হিলটপ সুপার মার্কেট নামে একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ মালামাল জব্দ করা হয়। রোববার (১৬ আগস্ট) বিকেলে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পায়রা চৌধুরীর নেতৃত্বে আইয়ুব হিলটপ সুপার মার্কেটে অভিযান পরিচালনা করে এ দণ্ড দেওয়া হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানের ম্যানেজার ওলিউর রহমানকে (৫৮) চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ওলিউর রহমান সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বার্থা গ্রামের আব্দুর রহমান খানের ছেলে। অভিযানে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামাণিকসহ সদর থানা পুলিশের একটি দল। সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পায়রা চৌধুরী বলেন, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও সংরক্ষণের অভিযোগের ভিত্তিতে শহরের আইয়ুব হিলটপ সুপার মার্কেটে অভিযান পরিচালনা করা হয়। পরে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা অর্থদণ্ড এবং প্রতিষ্ঠানের ম্যানেজার ওলিউর রহমানকে চার মাসের
রাজবাড়ীতে মেয়াদোত্তীর্ণ শিশু পণ্য বিক্রি ও বিভিন্ন ধরনের মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের দায়ে আইয়ুব হিলটপ সুপার মার্কেট নামে একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ মালামাল জব্দ করা হয়।
রোববার (১৬ আগস্ট) বিকেলে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পায়রা চৌধুরীর নেতৃত্বে আইয়ুব হিলটপ সুপার মার্কেটে অভিযান পরিচালনা করে এ দণ্ড দেওয়া হয়।
একই সঙ্গে প্রতিষ্ঠানের ম্যানেজার ওলিউর রহমানকে (৫৮) চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ওলিউর রহমান সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বার্থা গ্রামের আব্দুর রহমান খানের ছেলে।
অভিযানে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামাণিকসহ সদর থানা পুলিশের একটি দল।
সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পায়রা চৌধুরী বলেন, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও সংরক্ষণের অভিযোগের ভিত্তিতে শহরের আইয়ুব হিলটপ সুপার মার্কেটে অভিযান পরিচালনা করা হয়। পরে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা অর্থদণ্ড এবং প্রতিষ্ঠানের ম্যানেজার ওলিউর রহমানকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
রুবেলুর রহমান/এসজেডএইচ/এএসএম
What's Your Reaction?