মেয়েকে সঙ্গে নিয়ে চলচ্চিত্র উপভোগ করলেন প্রধানমন্ত্রী
মেয়ে জাইমা রহমানকে নিয়ে প্রেক্ষাগৃহে সিনেমা দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (৩ এপ্রিল) ধানমন্ডির সীমান্ত সম্ভার সিনেমা হলে প্রোজেক্ট হেল মেরি ছবিটি দেখেছেন তিনি। তথ্যটি নিশ্চিত করে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান সন্ধ্যায় জিগাতলায় বিডিআর সীমান্ত সম্ভার সিনেমা হলে চলচিত্র দেখেন। সঙ্গে উনার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান ছিলেন।’ অতিরিক্ত প্রেস সচিব আরও বলেন, ‘ছুটির দিনে বিনোদনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে এসেছিলেন। সিনেমাটি ৭টা ১০শে শুরু হয়ে ১০টা ১০শে শেষ হয়েছে। ছবিটি ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল।’ উল্লেখ্য, ২০২৬ সালে মুক্তিপ্রাপ্ত সাইন্স ফিকশন চলচ্চিত্র ‘প্রজেক্ট হেইলমেরি’ (Project Hail Mary), যা অ্যান্ডি উইয়ারের উপন্যাস অবলম্বনে নির্মিত, স্টার সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভার শাখায় প্রদর্শিত হচ্ছে।
মেয়ে জাইমা রহমানকে নিয়ে প্রেক্ষাগৃহে সিনেমা দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (৩ এপ্রিল) ধানমন্ডির সীমান্ত সম্ভার সিনেমা হলে প্রোজেক্ট হেল মেরি ছবিটি দেখেছেন তিনি।
তথ্যটি নিশ্চিত করে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান সন্ধ্যায় জিগাতলায় বিডিআর সীমান্ত সম্ভার সিনেমা হলে চলচিত্র দেখেন। সঙ্গে উনার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান ছিলেন।’
অতিরিক্ত প্রেস সচিব আরও বলেন, ‘ছুটির দিনে বিনোদনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে এসেছিলেন। সিনেমাটি ৭টা ১০শে শুরু হয়ে ১০টা ১০শে শেষ হয়েছে। ছবিটি ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল।’
উল্লেখ্য, ২০২৬ সালে মুক্তিপ্রাপ্ত সাইন্স ফিকশন চলচ্চিত্র ‘প্রজেক্ট হেইলমেরি’ (Project Hail Mary), যা অ্যান্ডি উইয়ারের উপন্যাস অবলম্বনে নির্মিত, স্টার সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভার শাখায় প্রদর্শিত হচ্ছে।
What's Your Reaction?