মেয়ের নিরাপত্তায় শটগান চেয়ে বাবার আবেদন

রাজধানীসহ সারা দেশে শিশু নির্যাতনের ঘটনার প্রেক্ষিতে নিজের ৪ বছর বয়সী কন্যাসন্তানের নিরাপত্তায় শটগান চেয়ে আবেদন করেছেন বরগুনার আমতলী উপজেলার এক ব্যক্তি। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।  বৃহস্পতিবার (২১ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই আবেদন করেন মাসুদুল ইসলাম নামের ওই ব্যক্তি। মাসুদুল আলম উপজেলার গুলিশাখালী ইউনিয়নের ডালাচারা গ্রামের আলমগীর আকনের ছেলে।  আবেদনে মাসুদুল আলম জানান, তিনি একজন বৈধ নাগরিক এবং তার ৪ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। সাম্প্রতিক সময়ে শিশুদের ওপর নির্যাতনের ঘটনা দেখে তিনি সন্তানের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগে আছেন। আবেদনে তিনি লিখেছেন, ‘রাষ্ট্রের কাছে নিরাপত্তা চেয়ে সময় নষ্ট না করে আমি নিজেই আমার সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। তাই বৈধভাবে একটি শটগান প্রয়োজন।’ এ বিষয়ে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন। তথ্যটি নিশ্চিত করে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাসনাইন পারভেজ জানান, উপজেলার সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আইনের প্রতি সাধারণ মা

মেয়ের নিরাপত্তায় শটগান চেয়ে বাবার আবেদন
রাজধানীসহ সারা দেশে শিশু নির্যাতনের ঘটনার প্রেক্ষিতে নিজের ৪ বছর বয়সী কন্যাসন্তানের নিরাপত্তায় শটগান চেয়ে আবেদন করেছেন বরগুনার আমতলী উপজেলার এক ব্যক্তি। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।  বৃহস্পতিবার (২১ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই আবেদন করেন মাসুদুল ইসলাম নামের ওই ব্যক্তি। মাসুদুল আলম উপজেলার গুলিশাখালী ইউনিয়নের ডালাচারা গ্রামের আলমগীর আকনের ছেলে।  আবেদনে মাসুদুল আলম জানান, তিনি একজন বৈধ নাগরিক এবং তার ৪ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। সাম্প্রতিক সময়ে শিশুদের ওপর নির্যাতনের ঘটনা দেখে তিনি সন্তানের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগে আছেন। আবেদনে তিনি লিখেছেন, ‘রাষ্ট্রের কাছে নিরাপত্তা চেয়ে সময় নষ্ট না করে আমি নিজেই আমার সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। তাই বৈধভাবে একটি শটগান প্রয়োজন।’ এ বিষয়ে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন। তথ্যটি নিশ্চিত করে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাসনাইন পারভেজ জানান, উপজেলার সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আইনের প্রতি সাধারণ মানুষের শ্রদ্ধা রাখতে হবে। তবে তিনি কেন এ আবেদন করেছেন, এটা আমার বোধগম্য নয়।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow