মেয়ের বিয়ের জন্য আনা প্রবাসীর ৮ ভরি স্বর্ণালংকার পথেই ছিনতাই

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে আব্দুল মালেক (৪৬) নামের এক প্রবাসীর আট ভরি স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। স্বর্ণালংকারগুলো মেয়ের বিয়ে উপলক্ষে তিনি মালয়েশিয়া থেকে আনছিলেন। মঙ্গলবার (৫ মে) ভোর ৪টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি অংশে এ ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী প্রবাসী বিমানবন্দর থেকে ঢাকা-নারায়ণগঞ্জ সড়ক হয়ে বাড়িতে ফিরছিলেন। পথে জালকুড়ি ফ্লাইওভারের কাছে পৌঁছানো মাত্র ডিবি পুলিশ পরিচয়ে অজ্ঞাতপরিচয় ৭-৮ জন তার গাড়ির গতিরোধ করেন। পরে অস্ত্রের মুখে জিম্মি করে সঙ্গে থাকা প্রায় আট ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিস ছিনিয়ে নিয়ে যান। এ বিষয়ে ভুক্তভোগী প্রবাসী আব্দুল মালেক জাগো নিউজকে বলেন, ‌‘মেয়ের বিয়ের জন্য মালয়েশিয়া থেকে ফিরছিলাম। পথে গাড়ি আটকে ডিবি পরিচয়ে আমার সঙ্গে থাকা ৮ ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এসব স্বর্ণালংকার মেয়ের বিয়ে উপলক্ষে কিনেছিলাম। এ ঘটনায় আমি মামলা করবো।’ সিদ্ধিরগঞ্জ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) সালেকুজ্জামান বলেন, ‘আমার সঙ্গে ভুক্তভোগীর কথা হয়েছে। তারা থানার উদ্দেশে রওনা করেছেন বলে জানিয়েছেন।’ বক্তব্যের জন্য সিদ্ধিরগঞ্জ থানা

মেয়ের বিয়ের জন্য আনা প্রবাসীর ৮ ভরি স্বর্ণালংকার পথেই ছিনতাই

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে আব্দুল মালেক (৪৬) নামের এক প্রবাসীর আট ভরি স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। স্বর্ণালংকারগুলো মেয়ের বিয়ে উপলক্ষে তিনি মালয়েশিয়া থেকে আনছিলেন।

মঙ্গলবার (৫ মে) ভোর ৪টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি অংশে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী প্রবাসী বিমানবন্দর থেকে ঢাকা-নারায়ণগঞ্জ সড়ক হয়ে বাড়িতে ফিরছিলেন। পথে জালকুড়ি ফ্লাইওভারের কাছে পৌঁছানো মাত্র ডিবি পুলিশ পরিচয়ে অজ্ঞাতপরিচয় ৭-৮ জন তার গাড়ির গতিরোধ করেন। পরে অস্ত্রের মুখে জিম্মি করে সঙ্গে থাকা প্রায় আট ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিস ছিনিয়ে নিয়ে যান।

এ বিষয়ে ভুক্তভোগী প্রবাসী আব্দুল মালেক জাগো নিউজকে বলেন, ‌‘মেয়ের বিয়ের জন্য মালয়েশিয়া থেকে ফিরছিলাম। পথে গাড়ি আটকে ডিবি পরিচয়ে আমার সঙ্গে থাকা ৮ ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এসব স্বর্ণালংকার মেয়ের বিয়ে উপলক্ষে কিনেছিলাম। এ ঘটনায় আমি মামলা করবো।’

সিদ্ধিরগঞ্জ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) সালেকুজ্জামান বলেন, ‘আমার সঙ্গে ভুক্তভোগীর কথা হয়েছে। তারা থানার উদ্দেশে রওনা করেছেন বলে জানিয়েছেন।’

বক্তব্যের জন্য সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হককে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।

মো. আকাশ/এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow