মোংলার জয়মনিতে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

মোংলা উপজেলার জয়মনিতে সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার (৯ মার্চ) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকার সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন ধরনের জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর অংশ হিসেবে দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষের জন্য নিয়মিতভাবে মেডিক্যাল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কোস্ট গার্ড বেইজ মোংলার ব্যবস্থাপনায় মোংলা উপজেলার জয়মনি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একটি মেডিক্যাল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এতে প্রায় ২০০ জন অসহায়, গরীব ও দুঃস্থ মানুষ এবং শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। পরে তাদের প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করা হয়। তিনি আরও বলেন, ভবিষ্যতেও বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এলাকার মানুষের কল্যাণে এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

মোংলার জয়মনিতে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

মোংলা উপজেলার জয়মনিতে সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার (৯ মার্চ) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকার সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন ধরনের জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর অংশ হিসেবে দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষের জন্য নিয়মিতভাবে মেডিক্যাল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কোস্ট গার্ড বেইজ মোংলার ব্যবস্থাপনায় মোংলা উপজেলার জয়মনি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একটি মেডিক্যাল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এতে প্রায় ২০০ জন অসহায়, গরীব ও দুঃস্থ মানুষ এবং শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। পরে তাদের প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করা হয়।

তিনি আরও বলেন, ভবিষ্যতেও বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এলাকার মানুষের কল্যাণে এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow