মোংলায় বেতন দিতে বিলম্ব হওয়ায় শ্রমিকদের বিক্ষোভ
বেতন-ভাতা পরিশোধে বিলম্বকে কেন্দ্র করে মোংলা ইপিজেডের ‘জিন লাইট’ পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে। সোমবার (১০ আগস্ট) সকালে কারখানার একটি ভবনে আগুন লাগার পর শ্রমিকরা নিচে নেমে আসে। আগুন নিয়ন্ত্রণে আসার পর জুলাই মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে তারা বিক্ষোভ শুরু করে। পরে পরিস্থিতি সামাল দিতে কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
What's Your Reaction?
