মোংলায় লোকালয় থেকে চিত্রা হরিণ উদ্ধার

বাগেরহাটের মোংলার লোকালয় থেকে উদ্ধার হওয়া একটি মায়াবী চিত্রা হরিণ পুনরায় সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চিলা ইউনিয়নের তেলিখালী এলাকা থেকে বনবিভাগ হরিণটি উদ্ধার করে। তবে হরিণটি নদী সাঁতরে লোকালয়ে এসেছে নাকি চোরা শিকারিরা নিয়ে এসেছে, তা নিয়ে খতিয়ে দেখছে বনবিভাগ। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক দীপন চন্দ্র দাস জানান, উপজেলার চিলা ইউনিয়নের তেলিখালী এলাকায় রোববার দুপুরে একটি মায়াবী চিত্রা হরিণ ছোটাছুটি করতে দেখে স্থানীয়রা বনবিভাগকে খবর দেয়। খবর পেয়ে দুপুরেই বনবিভাগের সদস্যরা স্থানীয়দের সহায়তায় হরিণটি উদ্ধার করে। উদ্ধার হওয়া হরিণটি সুস্থ থাকায় সেটিকে পুনরায় আবার বনে ছেড়ে দিয়েছে বনবিভাগ। তবে স্থানীয়রা বলেন, পশুর নদীর পার হয়ে হরিণটি রোববার কোনো এক সময়ে তেলিখালী এলাকায় চলে আসে। পরে ওই এলাকায় ছোটাছুটি করতে থাকে। এদিকে স্থানীয়দের এমন বক্তব্য মানতে নারাজ বনবিভাগ। বনবিভাগের কর্মকর্তা দীপন চন্দ্র দাস বলেন, এতো বড় পশুর নদী পার হয়ে একটি হরিণ লোকালয়ে চলে আসাটা কোনোভাবেই সম্ভব নয়। বরং চোরা শিকারিরা এটিকে শিকার করে আনার পর কেউ হয়ত দেখে ফেলায় এটিকে তার

মোংলায় লোকালয় থেকে চিত্রা হরিণ উদ্ধার

বাগেরহাটের মোংলার লোকালয় থেকে উদ্ধার হওয়া একটি মায়াবী চিত্রা হরিণ পুনরায় সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চিলা ইউনিয়নের তেলিখালী এলাকা থেকে বনবিভাগ হরিণটি উদ্ধার করে। তবে হরিণটি নদী সাঁতরে লোকালয়ে এসেছে নাকি চোরা শিকারিরা নিয়ে এসেছে, তা নিয়ে খতিয়ে দেখছে বনবিভাগ।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক দীপন চন্দ্র দাস জানান, উপজেলার চিলা ইউনিয়নের তেলিখালী এলাকায় রোববার দুপুরে একটি মায়াবী চিত্রা হরিণ ছোটাছুটি করতে দেখে স্থানীয়রা বনবিভাগকে খবর দেয়। খবর পেয়ে দুপুরেই বনবিভাগের সদস্যরা স্থানীয়দের সহায়তায় হরিণটি উদ্ধার করে। উদ্ধার হওয়া হরিণটি সুস্থ থাকায় সেটিকে পুনরায় আবার বনে ছেড়ে দিয়েছে বনবিভাগ।

তবে স্থানীয়রা বলেন, পশুর নদীর পার হয়ে হরিণটি রোববার কোনো এক সময়ে তেলিখালী এলাকায় চলে আসে। পরে ওই এলাকায় ছোটাছুটি করতে থাকে।

এদিকে স্থানীয়দের এমন বক্তব্য মানতে নারাজ বনবিভাগ। বনবিভাগের কর্মকর্তা দীপন চন্দ্র দাস বলেন, এতো বড় পশুর নদী পার হয়ে একটি হরিণ লোকালয়ে চলে আসাটা কোনোভাবেই সম্ভব নয়। বরং চোরা শিকারিরা এটিকে শিকার করে আনার পর কেউ হয়ত দেখে ফেলায় এটিকে তারা ছেড়ে দিয়েছে, প্রাথমিকভাবে এমনটা ধারণা করা হচ্ছে। তারপরও এ বিষয়ে অনুসন্ধান চালানো হচ্ছে।

আবু হোসাইন সুমন/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow