মোংলা নদীতে পড়ে নিখোঁজের ২৭ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

মোংলা নদীতে নিখোঁজ হওয়ার প্রায় ২৭ ঘণ্টা পর হোসেন মোড়ল (৪০) নামে এক ট্রলার মাঝির মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৫ মে) সকালে দাকোপ উপজেলার চালনা এলাকা থেকে নদীতে ভাসমান অবস্থায় স্থানীয়রা তাঁর মরদেহ উদ্ধার করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৪ মে) ভোরে চালনা এলাকা থেকে হ্যাচারির পোনা নিয়ে মোংলার উদ্দেশ্যে রওনা হন হোসেন মোড়ল। সকাল সাড়ে ৫টার দিকে মোংলা নদীর লেবার ঘাট এলাকায় নিজ ট্রলার থেকে পড়ে তিনি নিখোঁজ হন। নিখোঁজ হোসেন মোড়ল দাকোপ উপজেলার চালনা এলাকার মৃত ইউনুস মোড়লের ছেলে। তিনি পেশায় একজন ট্রলার মাঝি ছিলেন এবং নিয়মিত বিভিন্ন হ্যাচারির পোনা দেশের বিভিন্ন স্থানে পরিবহন করতেন। ঘটনার পরপরই স্থানীয় লোকজনের পাশাপাশি মোংলা ফায়ার সার্ভিসের ডুবুরি দল, কোস্ট গার্ড ও নৌবাহিনীর সদস্যরা উদ্ধার অভিযানে অংশ নেয়। দিনভর তল্লাশি চালিয়েও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। অবশেষে শুক্রবার সকালে নিখোঁজের প্রায় ২৭ ঘণ্টা পর চালনা এলাকা থেকে তাঁর মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। পরে চালনা বিল্লালিয়া আলিয়া মাদ্রাসা ও বায়তুস সালাম জামে মসজিদ প্রাঙ্গণে জুম্মার নামাজ শেষে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শে

মোংলা নদীতে পড়ে নিখোঁজের ২৭ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

মোংলা নদীতে নিখোঁজ হওয়ার প্রায় ২৭ ঘণ্টা পর হোসেন মোড়ল (৪০) নামে এক ট্রলার মাঝির মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৫ মে) সকালে দাকোপ উপজেলার চালনা এলাকা থেকে নদীতে ভাসমান অবস্থায় স্থানীয়রা তাঁর মরদেহ উদ্ধার করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৪ মে) ভোরে চালনা এলাকা থেকে হ্যাচারির পোনা নিয়ে মোংলার উদ্দেশ্যে রওনা হন হোসেন মোড়ল। সকাল সাড়ে ৫টার দিকে মোংলা নদীর লেবার ঘাট এলাকায় নিজ ট্রলার থেকে পড়ে তিনি নিখোঁজ হন। নিখোঁজ হোসেন মোড়ল দাকোপ উপজেলার চালনা এলাকার মৃত ইউনুস মোড়লের ছেলে।

তিনি পেশায় একজন ট্রলার মাঝি ছিলেন এবং নিয়মিত বিভিন্ন হ্যাচারির পোনা দেশের বিভিন্ন স্থানে পরিবহন করতেন।

ঘটনার পরপরই স্থানীয় লোকজনের পাশাপাশি মোংলা ফায়ার সার্ভিসের ডুবুরি দল, কোস্ট গার্ড ও নৌবাহিনীর সদস্যরা উদ্ধার অভিযানে অংশ নেয়। দিনভর তল্লাশি চালিয়েও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।

অবশেষে শুক্রবার সকালে নিখোঁজের প্রায় ২৭ ঘণ্টা পর চালনা এলাকা থেকে তাঁর মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। পরে চালনা বিল্লালিয়া আলিয়া মাদ্রাসা ও বায়তুস সালাম জামে মসজিদ প্রাঙ্গণে জুম্মার নামাজ শেষে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে চালনা পৌরসভা কেন্দ্রীয় মুসলিম কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

হোসেন মোড়লের মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow