মোংলা বন্দরের নিরাপত্তা জোরদারে সমন্বয় সভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে মোংলা বন্দর ও বন্দর-সংলগ্ন শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে মোংলা বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে এক নিরাপত্তা বিষয়ক মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।মোংলা বন্দর কর্তৃপক্ষের (মবক) চেয়ারম্যানের সভাপতিত্বে মবক সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিসহ মবকের আওতাধীন ২৮টি শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।সভায় নির্বাচনকালীন সময়ে মোংলা বন্দর এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনায় সিদ্ধান্ত নেওয়া হয়, নির্বাচন চলাকালে মবক এলাকায় একটি বিশেষ নিরাপত্তা সেল চালু রাখা হবে, যার মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তা কার্যক্রম তদারকি করা হবে।এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মবকের নিজস্ব নিরাপত্তা সদস্যদের সমন্বয়ে রাত্রিকালীন টহল বৃদ্ধি, নিয়মিত অভিযান জোরদার এবং চ্যানেল ও জেটি এলাকায় বোট পেট্রল বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।সভায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, গৃহীত এসব উদ্যোগের ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ চলাকালে মোংল

মোংলা বন্দরের নিরাপত্তা জোরদারে সমন্বয় সভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে মোংলা বন্দর ও বন্দর-সংলগ্ন শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে মোংলা বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে এক নিরাপত্তা বিষয়ক মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের (মবক) চেয়ারম্যানের সভাপতিত্বে মবক সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিসহ মবকের আওতাধীন ২৮টি শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভায় নির্বাচনকালীন সময়ে মোংলা বন্দর এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনায় সিদ্ধান্ত নেওয়া হয়, নির্বাচন চলাকালে মবক এলাকায় একটি বিশেষ নিরাপত্তা সেল চালু রাখা হবে, যার মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তা কার্যক্রম তদারকি করা হবে।

এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মবকের নিজস্ব নিরাপত্তা সদস্যদের সমন্বয়ে রাত্রিকালীন টহল বৃদ্ধি, নিয়মিত অভিযান জোরদার এবং চ্যানেল ও জেটি এলাকায় বোট পেট্রল বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, গৃহীত এসব উদ্যোগের ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ চলাকালে মোংলা বন্দর ও শিল্পাঞ্চলের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত ও নিরাপদ থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow