মোজতবা খামেনির সঙ্গে পেজেশকিয়ানের বৈঠক
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনির সঙ্গে বৈঠক করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের তৃতীয় বছরে প্রবেশের প্রাক্কালে এ বৈঠক অনুষ্ঠিত হয়। খবর মেহের নিউজের। রোববারের বৈঠকে দেশের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন মোজতবা খামেনি ও পেজেশকিয়ান। বিশেষ গুরুত্ব দেওয়া হয় জনগণের জীবনযাত্রার প্রয়োজনীয়তা পূরণের বিষয়টিতে। এ সময় ইরানের বর্তমান তৃতীয় দফার যুদ্ধ পরিস্থিতি ও ভবিষ্যৎ করণীয় নিয়েও আলোচনা হয়। পাশাপাশি সামরিক খাতের বিভিন্ন বিষয়, সম্পদ নিশ্চিত করার উপায় এবং রিয়াল, বৈদেশিক মুদ্রা ও জ্বালানি ব্যবস্থাপনার মাধ্যমে সরকারি ব্যয় নিয়ন্ত্রণের কৌশল নিয়ে আলোচনা করেন তারা। বিদেশি দেশগুলোর সঙ্গে ইরানের অর্থনৈতিক সম্পর্ক ও সহযোগিতা বাড়ানোর বিষয়টিও বৈঠকে উঠে আসে। পেজেশকিয়ান ২০২৪ সালের ২৮ জুলাই প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের শপথ নেন। তার দায়িত্বের প্রথম দুই বছরে ইরানে সরকার বিরোধী বিক্ষোভের ঘটনা ঘটে। একই সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে দুই দফা হামলা চালায়। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনির সঙ্গে বৈঠক করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের তৃতীয় বছরে প্রবেশের প্রাক্কালে এ বৈঠক অনুষ্ঠিত হয়। খবর মেহের নিউজের।
রোববারের বৈঠকে দেশের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন মোজতবা খামেনি ও পেজেশকিয়ান। বিশেষ গুরুত্ব দেওয়া হয় জনগণের জীবনযাত্রার প্রয়োজনীয়তা পূরণের বিষয়টিতে।
এ সময় ইরানের বর্তমান তৃতীয় দফার যুদ্ধ পরিস্থিতি ও ভবিষ্যৎ করণীয় নিয়েও আলোচনা হয়। পাশাপাশি সামরিক খাতের বিভিন্ন বিষয়, সম্পদ নিশ্চিত করার উপায় এবং রিয়াল, বৈদেশিক মুদ্রা ও জ্বালানি ব্যবস্থাপনার মাধ্যমে সরকারি ব্যয় নিয়ন্ত্রণের কৌশল নিয়ে আলোচনা করেন তারা।
বিদেশি দেশগুলোর সঙ্গে ইরানের অর্থনৈতিক সম্পর্ক ও সহযোগিতা বাড়ানোর বিষয়টিও বৈঠকে উঠে আসে।
পেজেশকিয়ান ২০২৪ সালের ২৮ জুলাই প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের শপথ নেন। তার দায়িত্বের প্রথম দুই বছরে ইরানে সরকার বিরোধী বিক্ষোভের ঘটনা ঘটে। একই সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে দুই দফা হামলা চালায়।
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে বড় পরিসরে যুদ্ধ শুরু করে। ওই হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি এবং দেশটির কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার ও কর্মকর্তা নিহত হন। এরপর দেশটির ক্ষমতার ভার মোজতবা খামেনিকে দেওয়া হয়।
What's Your Reaction?