মোটরসাইকেলে তেল নেওয়ার সীমা বাড়াল সরকার

রাইড শেয়ারিং চালকদের জন্য মোটরসাইকেলে তেল নেওয়ার সীমা বাড়ানো হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) নতুন নির্দেশনা জারি করেছে, যার মাধ্যমে এখন থেকে একজন রাইড শেয়ারিং চালক দিনে সর্বোচ্চ ৫ লিটার অকটেন বা পেট্রোল নিতে পারবেন। মঙ্গলবার (১০ মার্চ) বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের জনগণের ভয়-আতঙ্ক কমানোর জন্য এবং জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে বিদেশ থেকে আমদানি কার্যক্রম চলমান রয়েছে। নিয়মিতভাবে জ্বালানি তেল পার্সেল আকারে দেশে আনা হচ্ছে এবং ফিল্ডারদের মাধ্যমে সারাদেশের ডিপোতে রেল ও ট্যাঙ্কারের মাধ্যমে বিতরণ করা হচ্ছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রাইড শেয়ারিংয়ের সাথে যুক্ত মোটরসাইকেল চালকরা এখন থেকে দৈনিক সর্বোচ্চ ৫ লিটার অকটেন বা পেট্রোল নিতে পারবেন।

মোটরসাইকেলে তেল নেওয়ার সীমা বাড়াল সরকার

রাইড শেয়ারিং চালকদের জন্য মোটরসাইকেলে তেল নেওয়ার সীমা বাড়ানো হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) নতুন নির্দেশনা জারি করেছে, যার মাধ্যমে এখন থেকে একজন রাইড শেয়ারিং চালক দিনে সর্বোচ্চ ৫ লিটার অকটেন বা পেট্রোল নিতে পারবেন।

মঙ্গলবার (১০ মার্চ) বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের জনগণের ভয়-আতঙ্ক কমানোর জন্য এবং জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে বিদেশ থেকে আমদানি কার্যক্রম চলমান রয়েছে। নিয়মিতভাবে জ্বালানি তেল পার্সেল আকারে দেশে আনা হচ্ছে এবং ফিল্ডারদের মাধ্যমে সারাদেশের ডিপোতে রেল ও ট্যাঙ্কারের মাধ্যমে বিতরণ করা হচ্ছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রাইড শেয়ারিংয়ের সাথে যুক্ত মোটরসাইকেল চালকরা এখন থেকে দৈনিক সর্বোচ্চ ৫ লিটার অকটেন বা পেট্রোল নিতে পারবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow