মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে প্রাণ গেলো দুই বন্ধুর

মেহেরপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। শুক্রবার (২২ মে) রাত সাড়ে ৮টার দিকে মেহেরপুর-মুজিবনগর সড়কের পিটিআই ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—সদর উপজেলার খন্দকারপাড়ার হাপুর ছেলে মোটরসাইকেল চালক নয়ন হোসেন (২২) ও একই উপজেলার বন্দর গ্রামের আমিনুল ইসলামের ছেলে জীবন হোসেন (২১)। তারা দুজন একে অপরের বন্ধু ছিলেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শামীম রেজা জানান, নয়ন একটি মোটরসাইকেল নিয়ে বন্দর গ্রাম থেকে বন্ধু জীবনকে তুলে মুজিবনগরের উদ্দেশ্যে রওনা হন। মোটরসাইকেলটি পিটিআই এর সামনে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাদের অতিক্রম (ওভারটেক) করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নয়ন মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় জীবনকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মেহেরপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সালেহিন কবীর জানান, দুজনেরই মাথায় গুরুতর জখম হয়েছিল। মূলত প্রচুর রক্তক্ষরণের কারণেই দুজনের মৃত্যু হয়েছে। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত

মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে প্রাণ গেলো দুই বন্ধুর

মেহেরপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। শুক্রবার (২২ মে) রাত সাড়ে ৮টার দিকে মেহেরপুর-মুজিবনগর সড়কের পিটিআই ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সদর উপজেলার খন্দকারপাড়ার হাপুর ছেলে মোটরসাইকেল চালক নয়ন হোসেন (২২) ও একই উপজেলার বন্দর গ্রামের আমিনুল ইসলামের ছেলে জীবন হোসেন (২১)। তারা দুজন একে অপরের বন্ধু ছিলেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শামীম রেজা জানান, নয়ন একটি মোটরসাইকেল নিয়ে বন্দর গ্রাম থেকে বন্ধু জীবনকে তুলে মুজিবনগরের উদ্দেশ্যে রওনা হন। মোটরসাইকেলটি পিটিআই এর সামনে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাদের অতিক্রম (ওভারটেক) করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নয়ন মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় জীবনকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেহেরপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সালেহিন কবীর জানান, দুজনেরই মাথায় গুরুতর জখম হয়েছিল। মূলত প্রচুর রক্তক্ষরণের কারণেই দুজনের মৃত্যু হয়েছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি স্বজনদের হাতে হস্তান্তর করা হয়েছে।


আসিফ ইকবাল/কেএইচকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow