মোদিকে ‘কিলার’ বলে কী বুঝিয়েছেন ট্রাম্প
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘কিলার’ সম্বোধন করে নতুন আলোচনা তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৭ জুন) ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনের ফাঁকে মোদির সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প তাকে “calm, cool and a total killer” বলে উল্লেখ করেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ব্যাখ্যা সামনে এলেও আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, ট্রাম্প এখানে ‘কিলার’ শব্দটি প্রশংসাসূচক অর্থে ব্যবহার করেছেন। বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়, মোদির সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প তাকে একজন কঠিন দরকষাকষিকারী হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, মোদি দেখতে খুবই শান্ত ও ভদ্র, কিন্তু বাস্তবে তিনি অত্যন্ত দৃঢ়চেতা। একপর্যায়ে ট্রাম্প বলেন, “তিনি দেখতে একজন দেবদূতের মতো, কিন্তু তিনি খুবই কঠিন এবং একজন কিলার।” ভারতীয় সংবাদমাধ্যম দ্য উইক লিখেছে, ট্রাম্পের ব্যবহৃত ‘কিলার’ শব্দটি আক্ষরিক অর্থে খুনি বোঝাতে নয়। মার্কিন কথ্য ইংরেজিতে শব্দটি অনেক সময় এমন ব্যক্তিকে বোঝাতে ব্যবহৃত হয়, যিনি অত্যন্ত দক্ষ, আপসহীন এবং আলোচনায় প্রতিপক্ষকে চাপে ফেলতে সক্ষম। ভারতীয় মিডিয়া লিখছে, ট্রাম্প মূলত মোদির রাজনৈত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘কিলার’ সম্বোধন করে নতুন আলোচনা তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৭ জুন) ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনের ফাঁকে মোদির সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প তাকে “calm, cool and a total killer” বলে উল্লেখ করেন।
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ব্যাখ্যা সামনে এলেও আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, ট্রাম্প এখানে ‘কিলার’ শব্দটি প্রশংসাসূচক অর্থে ব্যবহার করেছেন।
বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়, মোদির সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প তাকে একজন কঠিন দরকষাকষিকারী হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, মোদি দেখতে খুবই শান্ত ও ভদ্র, কিন্তু বাস্তবে তিনি অত্যন্ত দৃঢ়চেতা। একপর্যায়ে ট্রাম্প বলেন, “তিনি দেখতে একজন দেবদূতের মতো, কিন্তু তিনি খুবই কঠিন এবং একজন কিলার।”
ভারতীয় সংবাদমাধ্যম দ্য উইক লিখেছে, ট্রাম্পের ব্যবহৃত ‘কিলার’ শব্দটি আক্ষরিক অর্থে খুনি বোঝাতে নয়। মার্কিন কথ্য ইংরেজিতে শব্দটি অনেক সময় এমন ব্যক্তিকে বোঝাতে ব্যবহৃত হয়, যিনি অত্যন্ত দক্ষ, আপসহীন এবং আলোচনায় প্রতিপক্ষকে চাপে ফেলতে সক্ষম।
ভারতীয় মিডিয়া লিখছে, ট্রাম্প মূলত মোদির রাজনৈতিক দৃঢ়তা ও দরকষাকষির সক্ষমতার প্রশংসা করেছেন। এর আগেও তিনি বিভিন্ন সময়ে মোদিকে “strong”, “wise” এবং “great friend” বলে উল্লেখ করেছেন।
What's Your Reaction?