মোবাইলে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো যুবকের

রাজধানীর যাত্রাবাড়ী থানার শনির আখড়া এলাকার একটি বাসায় মোবাইলে চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে আল-আমিন (৩৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৪ মার্চ) দিনগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত যুবক দিনমজুর ছিলেন বলে জানা গেছে। নিহত আল-আমিনের প্রতিবেশী রাসেল বলেন, বাসায় মোবাইল চার্জ দেওয়ার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন আল-আমিন। পরে আমরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি জানান, আল-আমিন শনির আখড়ার একটি বাসায় ভাড়া থাকতেন। তার বাবার নাম মৃত আবুল খায়ের। পেশায় দিনমজুরের কাজ করতেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। কাজী আল-আমিন/বিএ

মোবাইলে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো যুবকের

রাজধানীর যাত্রাবাড়ী থানার শনির আখড়া এলাকার একটি বাসায় মোবাইলে চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে আল-আমিন (৩৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৪ মার্চ) দিনগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত যুবক দিনমজুর ছিলেন বলে জানা গেছে।

নিহত আল-আমিনের প্রতিবেশী রাসেল বলেন, বাসায় মোবাইল চার্জ দেওয়ার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন আল-আমিন। পরে আমরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, আল-আমিন শনির আখড়ার একটি বাসায় ভাড়া থাকতেন। তার বাবার নাম মৃত আবুল খায়ের। পেশায় দিনমজুরের কাজ করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

কাজী আল-আমিন/বিএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow