মোবাইল ফোন ব্যবহার নিয়ে মায়ের বকুনি, ফাঁস নিলো কিশোরী

কুড়িগ্রামের রাজারহাটে মোবাইল ফোন ব্যবহারকে কেন্দ্র করে মায়ের শাসন করায় অভিমানে নিপা রাণী রায় (১৬) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। রোববার (২১ জুন) দুপুর ২টার দিকে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের ছলিম বাজার এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, নিহত নিপা রাণী রায় ওই এলাকার শ্রী নির্মল রায়ের মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের অজান্তেই নিপা রাণী একটি স্মার্টফোন ব্যবহার করতো। বিষয়টি জানার পর রোববার সকালে তার মা মোবাইল সেটটি ব্যবহার না করে পড়াশোনায় মনোযোগ দেওয়ার জন্য বকাঝকা করেন। পরে দুপুরে পরিবারের অজান্তে নিজ ঘরে ওড়না প্যাঁচিয়ে গলায় ফাঁস দেয়। একপর্যায়ে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে আসেন। পরে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন। রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, পড়াশোনা ও মোবাইল ফোন ব্যবহার নিয়ে মা শাসন করায় অভিমানে ওই কিশোরী আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। রোকনুজ্জামান মানু/এনএইচআর/এমএস

মোবাইল ফোন ব্যবহার নিয়ে মায়ের বকুনি, ফাঁস নিলো কিশোরী

কুড়িগ্রামের রাজারহাটে মোবাইল ফোন ব্যবহারকে কেন্দ্র করে মায়ের শাসন করায় অভিমানে নিপা রাণী রায় (১৬) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে।

রোববার (২১ জুন) দুপুর ২টার দিকে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের ছলিম বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত নিপা রাণী রায় ওই এলাকার শ্রী নির্মল রায়ের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের অজান্তেই নিপা রাণী একটি স্মার্টফোন ব্যবহার করতো। বিষয়টি জানার পর রোববার সকালে তার মা মোবাইল সেটটি ব্যবহার না করে পড়াশোনায় মনোযোগ দেওয়ার জন্য বকাঝকা করেন। পরে দুপুরে পরিবারের অজান্তে নিজ ঘরে ওড়না প্যাঁচিয়ে গলায় ফাঁস দেয়। একপর্যায়ে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে আসেন। পরে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, পড়াশোনা ও মোবাইল ফোন ব্যবহার নিয়ে মা শাসন করায় অভিমানে ওই কিশোরী আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

রোকনুজ্জামান মানু/এনএইচআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow