মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনে আর কোনো বাধা নেই
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস বা এমএফএস (যেমন, বিকাশ, নগদ, রকেট)ও ইন্টারনেট ব্যাংকিং সেবা সীমিত করা হয়েছিল। এতে মোবাইল ব্যাংকিং বা এমএফএসের মতো (বিকাশ, রকেট ও নগদ) প্রতিষ্ঠানের গ্রাহকরা প্রতিবার এক হাজার টাকার বেশি পাঠাতে পারেননি। তবে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১২টার পর থেকে এসব বিধিনিষেধ তুলে নেওয়া হয়। বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে। এর আগে, রোববার (৮ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়, একজন গ্রাহক তার মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন। এই বিশেষ নিয়ন্ত্রণ ব্যবস্থা আগামী ১২ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত বহাল থাকবে। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, নির্বাচনকালীন সময়ে অবৈধ অর্থের লেনদেন রোধ এবং সার্বিক আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই এই সাময়িক পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মাধ্যমে নির্বাচনের সময় বড় অংকের সন্দেহজনক লেনদেন নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে মনে করছে কর্তৃপক্ষ। দেশের সবকটি মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠানকে জরুরি ভিত্
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস বা এমএফএস (যেমন, বিকাশ, নগদ, রকেট)ও ইন্টারনেট ব্যাংকিং সেবা সীমিত করা হয়েছিল। এতে মোবাইল ব্যাংকিং বা এমএফএসের মতো (বিকাশ, রকেট ও নগদ) প্রতিষ্ঠানের গ্রাহকরা প্রতিবার এক হাজার টাকার বেশি পাঠাতে পারেননি।
তবে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১২টার পর থেকে এসব বিধিনিষেধ তুলে নেওয়া হয়। বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে।
এর আগে, রোববার (৮ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়, একজন গ্রাহক তার মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন। এই বিশেষ নিয়ন্ত্রণ ব্যবস্থা আগামী ১২ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত বহাল থাকবে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, নির্বাচনকালীন সময়ে অবৈধ অর্থের লেনদেন রোধ এবং সার্বিক আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই এই সাময়িক পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মাধ্যমে নির্বাচনের সময় বড় অংকের সন্দেহজনক লেনদেন নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে মনে করছে কর্তৃপক্ষ।
দেশের সবকটি মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠানকে জরুরি ভিত্তিতে এই নির্দেশনা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে নির্ধারিত এই সময়ের মধ্যে সাধারণ গ্রাহকরা ১০ হাজার টাকার বেশি ডিজিটাল লেনদেন করতে পারবেন না।ট
What's Your Reaction?