মোসাদ্দেক, শান্ত ও জিসানের সঙ্গে এবার সৌম্যও আবাহনীতে!

ফুটবল আর হকির মতো ঢাকাই ক্রিকেটেও আবাহনী আর মোহামেডান সমানতালে পাল্লা দিয়ে লড়াই করেছে। সেই ৭০ দশকের শেষ ভাগ থেকে বর্তমান শতাব্দীর প্রথম অংশেও আকাশী-হলুদের সঙ্গে প্রায় সমানতালে লড়াই করে সাফল্য পেয়েছে সাদা-কালোর মোহামেডান; কিন্তু ২০১০ সাল থেকেই সাফল্যের বদলে ব্যর্থতা সঙ্গী হয়ে আছে মোহামেডানের। তবে আবাহনীর সাফল্যে ছেদ পড়েনি। গত এক যুগের সবচেয়ে সফল দল আবাহনী। এর মাঝে হ্যাটট্রিক শিরোপা জয়সহ আগের বছরও প্রিমিয়ার ক্রিকেট লিগের শিরোপা জিতেছে আকাশী-হলুদরা। অন্যদিকে আবাহনীর চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান ভুগছে শিরোপা খরায়। প্রায় দেড় যুগ ধরেই শিরোপা খরায় মোহামেডান। খালেদ মাসুদ পাইলটের অধিনায়কত্বে ২০০৮-২০০৯ মৌসুমে শেষবার চ্যাম্পিয়ন হওয়া মোহামেডান তার পর গত ১৭-১৮ বছরে আর সাফল্যের নাগাল পায়নি। তবে গত বছর কাগজে-কলমে ভালো দল গড়ে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর সঙ্গে প্রায় সমানতালে লড়াই করে রানার্সআপ হয়েছে মোহামেডান। নিকট অতীতে সেটাই ছিল মোহামেডানের সেরা সাফল্য। এবার কী হবে?আবারও আবাহনীই হাসবে শেষ হাসি? মোহামেডানের দীর্ঘ শিরোপা খরা কাটবে এবার? সে প্রশ্ন সামনে রেখেই হয়তো আগামী সপ্তাহে শুরু হবে দলবদল। দলবদলের পরপর

মোসাদ্দেক, শান্ত ও জিসানের সঙ্গে এবার সৌম্যও আবাহনীতে!

ফুটবল আর হকির মতো ঢাকাই ক্রিকেটেও আবাহনী আর মোহামেডান সমানতালে পাল্লা দিয়ে লড়াই করেছে। সেই ৭০ দশকের শেষ ভাগ থেকে বর্তমান শতাব্দীর প্রথম অংশেও আকাশী-হলুদের সঙ্গে প্রায় সমানতালে লড়াই করে সাফল্য পেয়েছে সাদা-কালোর মোহামেডান; কিন্তু ২০১০ সাল থেকেই সাফল্যের বদলে ব্যর্থতা সঙ্গী হয়ে আছে মোহামেডানের।

তবে আবাহনীর সাফল্যে ছেদ পড়েনি। গত এক যুগের সবচেয়ে সফল দল আবাহনী। এর মাঝে হ্যাটট্রিক শিরোপা জয়সহ আগের বছরও প্রিমিয়ার ক্রিকেট লিগের শিরোপা জিতেছে আকাশী-হলুদরা।

অন্যদিকে আবাহনীর চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান ভুগছে শিরোপা খরায়। প্রায় দেড় যুগ ধরেই শিরোপা খরায় মোহামেডান। খালেদ মাসুদ পাইলটের অধিনায়কত্বে ২০০৮-২০০৯ মৌসুমে শেষবার চ্যাম্পিয়ন হওয়া মোহামেডান তার পর গত ১৭-১৮ বছরে আর সাফল্যের নাগাল পায়নি।

তবে গত বছর কাগজে-কলমে ভালো দল গড়ে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর সঙ্গে প্রায় সমানতালে লড়াই করে রানার্সআপ হয়েছে মোহামেডান। নিকট অতীতে সেটাই ছিল মোহামেডানের সেরা সাফল্য।

এবার কী হবে?আবারও আবাহনীই হাসবে শেষ হাসি? মোহামেডানের দীর্ঘ শিরোপা খরা কাটবে এবার? সে প্রশ্ন সামনে রেখেই হয়তো আগামী সপ্তাহে শুরু হবে দলবদল। দলবদলের পরপরই একটা ধারণা মিলবে, কোন দল কত দূর যেতে পারে।

তবে এখনকার খবর, আগামী ১৮-১৯ এপ্রিল যে প্রিমিয়ার ক্রিকেট লিগের দলবদল হতে যাচ্ছে, সেখানে এবারও প্রায় পাল্লা দিয়েই ভালো দল সাজাতে যাচ্ছে আবাহনী আর মোহামেডান।

যদিও এখনো ক্রিকেটারদের সঙ্গে কোনো দলেরই পাকা কথা হয়নি। দেনদরবার চলছে। প্রস্তাব, পাল্টা প্রস্তাবের পর্ব চলছে। ক্রিকেটারদের অগ্রিম অর্থ গ্রহণ পর্বও সেভাবে শুরু হয়নি।

হবে কি করে? আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে বিসিবির যে পরিচালক পর্ষদ ছিল, তার অধীনে প্রিমিয়ার ক্রিকেট লিগের ১২ দলের মধ্যে ১০ দলের লিগ খেলারই ইচ্ছা ছিল না। এখন তামিম ইকবালের নেতৃত্বে আহ্বায়ক কমিটি গঠনের পর ক্লাবগুলো আবার প্রাণ ফিরে পেয়েছে। তারা স্বল্প সময়ের মধ্যে নিজেদের গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে।

মোসাদ্দেক, শান্ত আর জিসানের সঙ্গে এবার সৌম্যও আবাহনীতে

খোঁজ নিয়ে জানা গেছে, চ্যাম্পিয়ন আবাহনী এবারও কাগজে-কলমে ভালো দল গড়তে যাচ্ছে। আবাহনীর গতবারের সফল কোচ হান্নান সরকার এবারও দলটির হেড কোচের দায়িত্বে আছেন। হান্নানই দল সাজাচ্ছেন। ক্রিকেটারদের সঙ্গে কথা বলছেন।

জাগো নিউজের সঙ্গে গত দুইদিন একান্ত আলাপে হান্নান সরকার জানিয়ে দিয়েছেন আবাহনীর সম্ভাব্য লাইনআপ।

আগেরবারের সফল পারফরমার মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, জিসান আলম, মাহফুজ রাব্বি, মেহরব হোসেন, রাকিবুলকে ধরে রাখার পাশাপাশি আবাহনী এবার বাঁ-হাতি ব্যাটার সৌম্য সরকারকে দলে ভেড়ানোর সবকিছু চূড়ান্ত করে ফেলেছে।

কোচ হান্নান সরকারের দাবি, সৌম্য এবার আবাহনীতেই খেলবে। এর বাইরে পেসার খালেদ এবং অনূর্ধ্ব-১৯ দলের পেসার ইকবাল হোসেন ইমনেরও আবাহনীতে যোগদান একরকম নিশ্চিত।

এ ছাড়া মোহামেডান থেকে বাঁ-হাতি পেসার মোস্তাফিজকে নেওয়ার চেষ্টা করছে আবাহনী। হান্নানের কথা, ‘মোস্তাফিজকে পেতে প্রাণপণ চেষ্টা করছি আমরা।’ কাটার মাস্টারকে আবাহনীর হয়ে খেলতে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।

এআরবি/আইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow