মোহামেডানের বিপক্ষে কঠিন লড়াই, রূপগঞ্জে খেলবেন লিটন-মিরাজ ও শরিফুল
ঈদুল আজহার ছুটিতে এক সপ্তাহ বন্ধ থাকার পর আগামীকাল ২ জুন থেকে আবার শুরু প্রিমিয়ার ক্রিকেট লিগ। আগের মতোই এ পর্বেও ১২ দল একই দিনে ৬টি পৃথক মাঠে নামবে নিজেদের ৮ নম্বর ম্যাচ খেলতে। কাল মঙ্গলবার প্রথম দিনই গুরুত্বপূর্ণ ম্যাচ। শেরে বাংলা স্টেডিয়ামে শীর্ষে থাকা মোহামেডান খেলবে লিজেন্ডস অব রূপগঞ্জের সঙ্গে। লিগ টেবিলের আলোকে বিশেষ করে মোহামেডানের জন্য কালকের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। ৭ রাউন্ড শেষে সর্বাধিক ৬ ম্যাচ জিতে ১২ পয়েন্ট নিয়ে মোহামেডান এখন এককভাবে পয়েন্ট তালিকায় সবার ওপরে। মোহামেডানের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ৩ দল—আবাহনী, প্রাইম ব্যাংক ও লিজেন্ডস অব রূপগঞ্জ। এই ৩ দলের প্রত্যেকের সংগ্রহ ৭ খেলায় (৫ জয় আর ২ পরাজয়) ১০ করে। বলার অপেক্ষা রাখে না, ১২ দলের লিগে প্রতি দলের আরও ৩টি করে ম্যাচ বাকি। এর মধ্যে মোহামেডানের বড় ম্যাচ দুটি। কাল মঙ্গলবার লিজেন্ডস অব রুপগঞ্জের সঙ্গে, আর ১১ জুন আবাহনীর সঙ্গে। লিজেন্ডস অব রূপগঞ্জের বাধা পার হওয়ার আগে মোহামেডান পারস্পরিক সমঝোতায় দলে টেনেছে ‘স্পিডস্টার’ নাহিদ রানাকে। একই সঙ্গে জাতীয় দলের অপর পেসার তাসকিন আহমেদকে কালকের ম্যাচ ও ৫ জুন গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্
ঈদুল আজহার ছুটিতে এক সপ্তাহ বন্ধ থাকার পর আগামীকাল ২ জুন থেকে আবার শুরু প্রিমিয়ার ক্রিকেট লিগ। আগের মতোই এ পর্বেও ১২ দল একই দিনে ৬টি পৃথক মাঠে নামবে নিজেদের ৮ নম্বর ম্যাচ খেলতে।
কাল মঙ্গলবার প্রথম দিনই গুরুত্বপূর্ণ ম্যাচ। শেরে বাংলা স্টেডিয়ামে শীর্ষে থাকা মোহামেডান খেলবে লিজেন্ডস অব রূপগঞ্জের সঙ্গে। লিগ টেবিলের আলোকে বিশেষ করে মোহামেডানের জন্য কালকের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ।
৭ রাউন্ড শেষে সর্বাধিক ৬ ম্যাচ জিতে ১২ পয়েন্ট নিয়ে মোহামেডান এখন এককভাবে পয়েন্ট তালিকায় সবার ওপরে। মোহামেডানের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ৩ দল—আবাহনী, প্রাইম ব্যাংক ও লিজেন্ডস অব রূপগঞ্জ। এই ৩ দলের প্রত্যেকের সংগ্রহ ৭ খেলায় (৫ জয় আর ২ পরাজয়) ১০ করে।
বলার অপেক্ষা রাখে না, ১২ দলের লিগে প্রতি দলের আরও ৩টি করে ম্যাচ বাকি। এর মধ্যে মোহামেডানের বড় ম্যাচ দুটি। কাল মঙ্গলবার লিজেন্ডস অব রুপগঞ্জের সঙ্গে, আর ১১ জুন আবাহনীর সঙ্গে।
লিজেন্ডস অব রূপগঞ্জের বাধা পার হওয়ার আগে মোহামেডান পারস্পরিক সমঝোতায় দলে টেনেছে ‘স্পিডস্টার’ নাহিদ রানাকে। একই সঙ্গে জাতীয় দলের অপর পেসার তাসকিন আহমেদকে কালকের ম্যাচ ও ৫ জুন গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে খেলাতে পারবে মোহামেডান।
আগেই জানিয়ে দেওয়া হয়েছে যে, আজ না হয় কাল অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা। আর ৬ জুন শুরু জাতীয় দলের অনুশীলন। তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে দলে জাতীয় দলে ডাক পাওয়া ক্রিকেটাররা ২ ও ৫ জুনের ম্যাচ দুটি খেলতে পারবেন। তবে ৬ জুনের পর যে ২ রাউন্ড বাকি থাকবে, তাতে আর ওয়ানডে সিরিজে ডাক পাওয়া কোনো ক্রিকেটার প্রিমিয়ার লিগ ম্যাচ খেলতে পারবেন না।
এদিকে প্রিমিয়ার লিগের ৭ ম্যাচে না পেলেও এখন ফ্রি থাকায় লিজেন্ডস অব রূপগঞ্জ ২ জুন মোহামেডানের বিরুদ্ধে পূর্ণ শক্তিতে মাঠে নামবে। রূপগঞ্জ কর্মকর্তারা নিশ্চিত করেছেন, মোহামেডানের বিপক্ষে কালকের ম্যাচে লিটন দাস, মেহেদী, শরিফুল ইসলামের সঙ্গে হাসান মাহমুদও খেলবেন।
জাতীয় দলের এই ৪ নামী ও প্রতিষ্ঠিত ক্রিকেটার মঙ্গলবার লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে এবারের লিগে প্রথম ম্যাচটি খেলবেন। তার মানে মঙ্গলবার মোহামেডান আর লিজেন্ডস অব রূপগঞ্জ ম্যাচ হবে তারকায় ঠাসা।
সাদা-কালো শিবিরে মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, পারভেজ ইমন, তাসকিন আহমেদ, সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, নাহিদ রানা, নাইম শেখ, এনামুল হক বিজয়, ইয়াসির আলী রাব্বি আর অন্যদিকে শেখ মেহেদী, মাহমুদুল হাসান জয়, ইরফান শুক্কুর, নাসুম আহমেদ, সামিউন বশির রাতুলের সঙ্গে লিটন দাস, মেহেদী হাসান মিরাজ ও শরিফুল।
মোহামেডান জিতলে শিরোপার খুব কাছে চলে যাবে। বাকি ৩ খেলায় জিতলে ২০০৮–০৯ মৌসুমের ১৬ বছর পর মোহামেডান প্রথম লিগ বিজয়ের কৃতিত্ব দেখাবে। তার আগে মঙ্গলবারের জয়টি খুব দরকার। কালকে হেরে গেলে আবাহনী, প্রাইম ব্যাংক আর লিজেন্ডস অব রূপগঞ্জের সমান্তরালে চলে যাবে মোহামেডান।
এআরবি/এমএমআর
What's Your Reaction?