মোহাম্মদপুরে আইফোন নিয়ে পালানোর চেষ্টা, দুজনকে দৌড়ে ধরলো পুলিশ-জনতা

রাজধানীর মোহাম্মদপুরে ট্রাফিক পুলিশ ও স্থানীয় জনতার তাৎক্ষণিক তৎপরতায় ছিনতাই হওয়া একটি আইফোন উদ্ধার এবং দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে। গ্রেফতাররা হলেন- মো. দুলাল হোসেন ও মো. শুভ। বুধবার (৮ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী জানান, এদিন দুপুর প্রায় ২টার দিকে জুলাই স্মৃতি জাদুঘর ক্রসিংয়ের সামনে রাদিয়া ইসলাম নামে এক পথচারীর কাছ থেকে একটি আইফোন-১৩ প্রোম্যাক্স ছিনতাই করে পালানোর চেষ্টা করেন দুই ব্যক্তি। এ সময় ভুক্তভোগীর চিৎকার শুনে কর্তব্যরত ট্রাফিক পুলিশ দ্রুত ধাওয়া করে মোবাইলসহ একজন ছিনতাইকারীকে আটক করেন। পরে স্থানীয় জনতার সহায়তায় অন্য ছিনতাইকারীকেও আটক করা হয়। উদ্ধার হওয়া মোবাইল ফোনটি মোহাম্মদপুর থানার দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শকের (এসআই) মাধ্যমে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। গ্রেফতার দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা। টিটি/এএমএ

মোহাম্মদপুরে আইফোন নিয়ে পালানোর চেষ্টা, দুজনকে দৌড়ে ধরলো পুলিশ-জনতা

রাজধানীর মোহাম্মদপুরে ট্রাফিক পুলিশ ও স্থানীয় জনতার তাৎক্ষণিক তৎপরতায় ছিনতাই হওয়া একটি আইফোন উদ্ধার এবং দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে। গ্রেফতাররা হলেন- মো. দুলাল হোসেন ও মো. শুভ।

বুধবার (৮ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী জানান, এদিন দুপুর প্রায় ২টার দিকে জুলাই স্মৃতি জাদুঘর ক্রসিংয়ের সামনে রাদিয়া ইসলাম নামে এক পথচারীর কাছ থেকে একটি আইফোন-১৩ প্রোম্যাক্স ছিনতাই করে পালানোর চেষ্টা করেন দুই ব্যক্তি।

এ সময় ভুক্তভোগীর চিৎকার শুনে কর্তব্যরত ট্রাফিক পুলিশ দ্রুত ধাওয়া করে মোবাইলসহ একজন ছিনতাইকারীকে আটক করেন। পরে স্থানীয় জনতার সহায়তায় অন্য ছিনতাইকারীকেও আটক করা হয়।

উদ্ধার হওয়া মোবাইল ফোনটি মোহাম্মদপুর থানার দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শকের (এসআই) মাধ্যমে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

গ্রেফতার দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।

টিটি/এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow