মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার হয়েছিলেন আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, রাজধানীর মোহাম্মদপুরকে ‘অপরাধপ্রবণ’ এলাকা। বিশ্ববিদ্যালয়জীবনে ১৯৮৬ সালে আমি নিজেও এই এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছিলাম। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) মধ্যরাতে রাজধানীর নিরাপত্তাব্যবস্থা সরেজমিনে পরিদর্শনের সময় মোহাম্মদপুর এলাকায় গিয়ে তিনি সাংবাদিকদের এ তথ্য দেন। আইজিপি জানান, ছাত্র থাকা অবস্থায় তিনি এক আত্মীয়র বাসায় যাওয়ার পথে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের পাশ দিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীর কবলে পড়েন। সেই অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, মোহাম্মদপুরে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হয়ে আসছে। এ কারণে এলাকার সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। হোসেন আলী বলেন, এলাকার অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ এরই মধ্যে বিশেষ নজরদারি ও অভিযান জোরদার করেছে। কিশোর গ্যাং, ছিনতাই ও মাদক সংশ্লিষ্ট অপরাধ দমনে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। আইজিপি আশা প্রকাশ করে বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে। এলাকার পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। তিনি বলেন, রাজধানীতে ফু
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, রাজধানীর মোহাম্মদপুরকে ‘অপরাধপ্রবণ’ এলাকা। বিশ্ববিদ্যালয়জীবনে ১৯৮৬ সালে আমি নিজেও এই এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছিলাম।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) মধ্যরাতে রাজধানীর নিরাপত্তাব্যবস্থা সরেজমিনে পরিদর্শনের সময় মোহাম্মদপুর এলাকায় গিয়ে তিনি সাংবাদিকদের এ তথ্য দেন।
আইজিপি জানান, ছাত্র থাকা অবস্থায় তিনি এক আত্মীয়র বাসায় যাওয়ার পথে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের পাশ দিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীর কবলে পড়েন।
সেই অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, মোহাম্মদপুরে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হয়ে আসছে। এ কারণে এলাকার সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে।
হোসেন আলী বলেন, এলাকার অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ এরই মধ্যে বিশেষ নজরদারি ও অভিযান জোরদার করেছে। কিশোর গ্যাং, ছিনতাই ও মাদক সংশ্লিষ্ট অপরাধ দমনে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
আইজিপি আশা প্রকাশ করে বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে। এলাকার পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।
তিনি বলেন, রাজধানীতে ফুটপাত দখল হওয়ার পর এখন সড়কও দখলের শিকার। ফলে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না থাকলে অর্থনীতি ও বিনিয়োগ দুটোই ক্ষতিগ্রস্ত হয়।
আইজিপি বলেন, সাধারণ মানুষ পুলিশের পাশে রয়েছে। অপরাধী যে-ই হোক কঠোরভাবে দমন করা হবে। হোয়াইট-কলার অপরাধীদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
What's Your Reaction?