মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ৮

রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে তেজগাঁও ডিভিশন পুলিশের সাঁড়াশি অভিযানে মাদক কেনাবেচায় জড়িত ৮ জনকে আটক করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) মোহাম্মদপুর জোনের এডিসি জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। তেজগাঁও ডিভিশন পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালিয়ে মাদক উদ্ধার করা হয়। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সামনে ঈদকে কেন্দ্র করে মাদক কারবারিদের তৎপরতা বেড়ে যাওয়ায় বিশেষ এই অভিযান চালানো হচ্ছে। রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে নিয়মিত এমন অভিযান অব্যাহত থাকবে। মোহাম্মদপুর জোনের এডিসি জুয়েল রানা বলেন, এই অভিযানে সরকার এবং ডিএমপির সার্বক্ষণিক সহযোগিতা ছিলো। গত বছরের তুলনায় এই রমজানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো রেখেছি আমরা।

মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ৮

রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে তেজগাঁও ডিভিশন পুলিশের সাঁড়াশি অভিযানে মাদক কেনাবেচায় জড়িত ৮ জনকে আটক করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) মোহাম্মদপুর জোনের এডিসি জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

তেজগাঁও ডিভিশন পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালিয়ে মাদক উদ্ধার করা হয়। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সামনে ঈদকে কেন্দ্র করে মাদক কারবারিদের তৎপরতা বেড়ে যাওয়ায় বিশেষ এই অভিযান চালানো হচ্ছে। রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে নিয়মিত এমন অভিযান অব্যাহত থাকবে।

মোহাম্মদপুর জোনের এডিসি জুয়েল রানা বলেন, এই অভিযানে সরকার এবং ডিএমপির সার্বক্ষণিক সহযোগিতা ছিলো। গত বছরের তুলনায় এই রমজানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো রেখেছি আমরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow