মোহাম্মদপুরে ৬২০ কেজি চোরাই তামার তার জব্দ, গ্রেফতার ২
রাজধানীর মোহাম্মদপুর থানার শের শাহ সুরি রোডের কাঠপট্টি এলাকা থেকে ৬২০ কেজি চোরাই তামার তার ও ২৩০ কেজি তারের প্লাস্টিক কভার উদ্ধার করেছে র্যাব-২। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন মো. ইউসুফ (৫৩) ও মো. কামালকে (৪২)। র্যাব-২ এর উপপরিচালক মেজর এম মুবীন রহমান তাপস এ তথ্য জানান। তিনি বলেন, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কাঠপট্টি এলাকায় পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ চোরাই তামার তার মজুত রাখা হয়েছে। পরে র্যাব-২-এর একটি আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে মো. ইউসুফ ও মো. কামালকে গ্রেফতার করে। অভিযানকালে তাদের কাছ থেকে ৬২০ কেজি চোরাই তামার তার, ২৩০ কেজি তারের প্লাস্টিক কভার এবং চোরাই মালামাল পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের চোরাই পণ্য পাচারের সঙ্গে জড়িত। র্যাব-২ এর মেজর মুবীন আরও জানান, গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। টিটি/এসএনআর
রাজধানীর মোহাম্মদপুর থানার শের শাহ সুরি রোডের কাঠপট্টি এলাকা থেকে ৬২০ কেজি চোরাই তামার তার ও ২৩০ কেজি তারের প্লাস্টিক কভার উদ্ধার করেছে র্যাব-২। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন মো. ইউসুফ (৫৩) ও মো. কামালকে (৪২)।
র্যাব-২ এর উপপরিচালক মেজর এম মুবীন রহমান তাপস এ তথ্য জানান।
তিনি বলেন, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কাঠপট্টি এলাকায় পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ চোরাই তামার তার মজুত রাখা হয়েছে। পরে র্যাব-২-এর একটি আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে মো. ইউসুফ ও মো. কামালকে গ্রেফতার করে।
অভিযানকালে তাদের কাছ থেকে ৬২০ কেজি চোরাই তামার তার, ২৩০ কেজি তারের প্লাস্টিক কভার এবং চোরাই মালামাল পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের চোরাই পণ্য পাচারের সঙ্গে জড়িত।
র্যাব-২ এর মেজর মুবীন আরও জানান, গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
টিটি/এসএনআর
What's Your Reaction?