মৌলভীবাজারে ধলাই নদীতে ভাঙন, পানিবন্দি ১০ হাজার মানুষ

মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীতে অব্যাহত বৃষ্টি ও ভারতের উজান থেকে আসা পাহাড়ি ঢলে ভাঙন দেখা দিয়েছে। এতে উপজেলার ইসলামপুর, মাধবপুর ও আদমপুর ইউনিয়নের বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন অন্তত ১০ হাজার মানুষ। বন্যায় তলিয়ে গেছে আউশ ফসলের মাঠ। জানা যায়, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বুধবার (৮ জুলাই) রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নে মখাবিল এলাকায় ধলাই নদীতে ভাঙন দেখা দেয়। এতে ইসলামপুর, মাধবপুর ও আদমপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম প্লাবিত হয়। বিশেষ করে মোকাবিল, গোলের হাওর, ভান্ডারিগাও, গংগানগর, কোনাগাও, বেরিগাও, শ্রীপুর, পাতারিগাও, কালারায়বিল, আধকানী, ছনগাও, বন্দেরগাও, তেইতইগাও, ভানুবিল ও ঘোরামারা গ্রামের অন্তত ১০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েন। তলিয়ে যায় বিভিন্ন সড়ক ও বিদ্যালয়। স্থানীয় বাসিন্দারা বলেন, ধলাই নদীর মোখাবিলের এ অংশ টুকু অনেক আগে থেকেই ভাঙা। পানি উন্নয়ন বোর্ড ঠিকমতো কাজ করলে এত ক্ষতি হতো না। বন্যায় মানুষের ব্যাপক ক্ষতি হয়েছে। মানুষের ঘরবাড়িতে পানি উঠেছে। আউশ ধান ও বিভিন্ন ফসল তলিয়ে গেছে। স্থানীয় বাসিন্দা সাকিব মিয়া ও জাকির হোসেন বলেন, ‘বুধবার রাত ১০টার দিকে হঠাৎ করে ধলাই নদীর

মৌলভীবাজারে ধলাই নদীতে ভাঙন, পানিবন্দি ১০ হাজার মানুষ

মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীতে অব্যাহত বৃষ্টি ও ভারতের উজান থেকে আসা পাহাড়ি ঢলে ভাঙন দেখা দিয়েছে। এতে উপজেলার ইসলামপুর, মাধবপুর ও আদমপুর ইউনিয়নের বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন অন্তত ১০ হাজার মানুষ। বন্যায় তলিয়ে গেছে আউশ ফসলের মাঠ।

জানা যায়, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বুধবার (৮ জুলাই) রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নে মখাবিল এলাকায় ধলাই নদীতে ভাঙন দেখা দেয়। এতে ইসলামপুর, মাধবপুর ও আদমপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম প্লাবিত হয়। বিশেষ করে মোকাবিল, গোলের হাওর, ভান্ডারিগাও, গংগানগর, কোনাগাও, বেরিগাও, শ্রীপুর, পাতারিগাও, কালারায়বিল, আধকানী, ছনগাও, বন্দেরগাও, তেইতইগাও, ভানুবিল ও ঘোরামারা গ্রামের অন্তত ১০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েন। তলিয়ে যায় বিভিন্ন সড়ক ও বিদ্যালয়।

মৌলভীবাজারে ধলাই নদীতে ভাঙন, পানিবন্দি ১০ হাজার মানুষ

স্থানীয় বাসিন্দারা বলেন, ধলাই নদীর মোখাবিলের এ অংশ টুকু অনেক আগে থেকেই ভাঙা। পানি উন্নয়ন বোর্ড ঠিকমতো কাজ করলে এত ক্ষতি হতো না। বন্যায় মানুষের ব্যাপক ক্ষতি হয়েছে। মানুষের ঘরবাড়িতে পানি উঠেছে। আউশ ধান ও বিভিন্ন ফসল তলিয়ে গেছে।

স্থানীয় বাসিন্দা সাকিব মিয়া ও জাকির হোসেন বলেন, ‘বুধবার রাত ১০টার দিকে হঠাৎ করে ধলাই নদীর বাঁধ ভেঙে যায়। প্রায় ১০০ মিটার ভেঙেছে। কয়েকটি ইউনিয়নের অনেক গ্রাম প্লাবিত হয়েছে।’

মৌলভীবাজারে ধলাই নদীতে ভাঙন, পানিবন্দি ১০ হাজার মানুষ

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালেদ বিন ওয়ালিদ বলেন, ‘ধলাই নদীতে ভাঙন দেখা দিয়েছে। বিএসএফ এর বাঁধাও মখাবিলের এ অংশটুকুর কাজ করানো সম্ভব হয়নি। বাঁধার মুখে অল্প কাজ করা হয়েছে।’

কমলগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, ‘বন্যায় প্লাবিত এলাকা পরিদর্শন করে শুকনো খাবার দেওয়া হয়েছে। এছাড়া যতটুকু সম্ভব উপজেলা প্রশাসন থেকে বন্যার্তদের পাশে দাঁড়ানো হবে।

মাহিদুল ইসলাম/কেজে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow