মৌলভীবাজারে বেশি দামে তেল বিক্রির অভিযোগ

ইরানে চলমান সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। এই সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকেই অনেক ব্যবসায়ী তেলের দাম বাড়িয়ে দিয়েছেন। মৌলভীবাজারের বিভিন্ন দোকানে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগ উঠেছে। কোথাও ১৩০ থেকে ১৩৫ টাকায় পেট্রল ও অকটেনের লিটার বিক্রি হচ্ছে। সরেজমিনে জেলার কয়েকটি বাজারে দেখা যায়, তেল নেই বলে বেশিরভাগ দোকান বন্ধ করে রাখা হয়েছে। যেসব দোকান খোলা আছে এগুলোতে বেশি দামে তেল বিক্রি হচ্ছে। তবে কয়েকটি পেট্রল পাম্পে আগের দামে তেল বিক্রি হলেও পরিমাণে কম দেওয়া হচ্ছে। কমলগঞ্জের রাহিন আহমেদ, নজমুল ইসলাম ও গিলমান আহমেদ বলেন, বেশিরভাগ পেট্রলের দোকান বন্ধ। অথচ সবার কাছে পর্যাপ্ত তেল আছে কোথাও বেশি টাকা দিলে তেল পাওয়া যায়। লিটার প্রতি ১০-১৫ টাকা বেশি বিক্রি হচ্ছে। আজ ১৩০ টাকা করে পেট্রল কিনেছে আমরা। মৌলভীবাজার একটি পেট্রল পাম্পের পরিচালক বলেন, আমরা স্বাভাবিক দামেই তেল বিক্রি করছি। সরকারি নির্দেশনা অনুযায়ী যানবাহনে তেল দেওয়া হচ্ছে। আমাদের এখানে শুধু পেট্রল আছে, অকটেন নেই। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন বলেন, কেউ বেশি দ

মৌলভীবাজারে বেশি দামে তেল বিক্রির অভিযোগ

ইরানে চলমান সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। এই সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকেই অনেক ব্যবসায়ী তেলের দাম বাড়িয়ে দিয়েছেন। মৌলভীবাজারের বিভিন্ন দোকানে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগ উঠেছে। কোথাও ১৩০ থেকে ১৩৫ টাকায় পেট্রল ও অকটেনের লিটার বিক্রি হচ্ছে।

সরেজমিনে জেলার কয়েকটি বাজারে দেখা যায়, তেল নেই বলে বেশিরভাগ দোকান বন্ধ করে রাখা হয়েছে। যেসব দোকান খোলা আছে এগুলোতে বেশি দামে তেল বিক্রি হচ্ছে। তবে কয়েকটি পেট্রল পাম্পে আগের দামে তেল বিক্রি হলেও পরিমাণে কম দেওয়া হচ্ছে।

কমলগঞ্জের রাহিন আহমেদ, নজমুল ইসলাম ও গিলমান আহমেদ বলেন, বেশিরভাগ পেট্রলের দোকান বন্ধ। অথচ সবার কাছে পর্যাপ্ত তেল আছে কোথাও বেশি টাকা দিলে তেল পাওয়া যায়। লিটার প্রতি ১০-১৫ টাকা বেশি বিক্রি হচ্ছে। আজ ১৩০ টাকা করে পেট্রল কিনেছে আমরা।

মৌলভীবাজার একটি পেট্রল পাম্পের পরিচালক বলেন, আমরা স্বাভাবিক দামেই তেল বিক্রি করছি। সরকারি নির্দেশনা অনুযায়ী যানবাহনে তেল দেওয়া হচ্ছে। আমাদের এখানে শুধু পেট্রল আছে, অকটেন নেই।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন বলেন, কেউ বেশি দামে তেল বিক্রি করলে আমরা জরিমানা করবো।

এম ইসলাম/এনএইচআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow