মৌসুমীর মনোনয়নপত্র নিয়ে সমালোচনার মুখে নীরবতা ভাঙলেন ওমর সানী

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা ওমর সানী সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয়। রাজনীতি, খেলাধুলা বা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি-জনগুরুত্বপূর্ণ নানা বিষয় নিয়ে নিজের মতামত প্রকাশ করে আলোচনার কেন্দ্রে থাকেন তিনি। এবার আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার ঘোষণা দিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন অভিনেতা। ওমর সানী তার পোস্টে নেটিজেনদের প্রকাশ্য চ্যালেঞ্জও ছুঁড়ে দেন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি কোনো রাজনৈতিক সুবিধা নিয়েছেন এমন প্রমাণ থাকলে তা সামনে আনুন। তবে এই চ্যালেঞ্জের জবাবে সমালোচনার মুখে পড়েন তিনি। নেটিজেনদের একাংশ তার স্ত্রী মৌসুমীর রাজনৈতিক অতীত টেনে আনেন। ২০১৯ সালে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি উল্লেখ করে অনেকেই তাকে তীক্ষ্ণভাবে খোঁচা দিতে শুরু করেন। ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার কারণে সমালোচনা ছড়িয়ে পড়ার পর, বুধবার দুপুর ২টায় নীরবতা ভেঙে একটি ভিডিও পোস্ট করেন ওমর সানী। ভিডিওতে তিনি বলেন,“এভাবে পুড়া বাংলাদেশকে দেখতে চাই না। বাংলাদেশকে একটি দারুণ জায়গা হিসেবে দেখতে চাই। আপনাদের সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই, আগামী ১২ তারিখে সবাই ভোট দিতে যাবেন। অতীত ভুলে আপনার কা

মৌসুমীর মনোনয়নপত্র নিয়ে সমালোচনার মুখে নীরবতা ভাঙলেন ওমর সানী

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা ওমর সানী সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয়। রাজনীতি, খেলাধুলা বা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি-জনগুরুত্বপূর্ণ নানা বিষয় নিয়ে নিজের মতামত প্রকাশ করে আলোচনার কেন্দ্রে থাকেন তিনি। এবার আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার ঘোষণা দিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন অভিনেতা।

ওমর সানী তার পোস্টে নেটিজেনদের প্রকাশ্য চ্যালেঞ্জও ছুঁড়ে দেন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি কোনো রাজনৈতিক সুবিধা নিয়েছেন এমন প্রমাণ থাকলে তা সামনে আনুন। তবে এই চ্যালেঞ্জের জবাবে সমালোচনার মুখে পড়েন তিনি। নেটিজেনদের একাংশ তার স্ত্রী মৌসুমীর রাজনৈতিক অতীত টেনে আনেন। ২০১৯ সালে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি উল্লেখ করে অনেকেই তাকে তীক্ষ্ণভাবে খোঁচা দিতে শুরু করেন।

ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার কারণে সমালোচনা ছড়িয়ে পড়ার পর, বুধবার দুপুর ২টায় নীরবতা ভেঙে একটি ভিডিও পোস্ট করেন ওমর সানী। ভিডিওতে তিনি বলেন,“এভাবে পুড়া বাংলাদেশকে দেখতে চাই না। বাংলাদেশকে একটি দারুণ জায়গা হিসেবে দেখতে চাই। আপনাদের সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই, আগামী ১২ তারিখে সবাই ভোট দিতে যাবেন। অতীত ভুলে আপনার কাছে যিনি যোগ্য, তাকেই ভোট দিন। আমার কাছে যোগ্য যিনি, তাকেই আমি ভোট দেব।”

মৌসুমীর মনোনয়নপত্র সংক্রান্ত বিষয়টি ইঙ্গিত করে তিনি বলেন,“আমি একটি দল ও মার্কাকে সমর্থন দিতে পারি। এজন্য আমাকে তিরস্কার করার প্রয়োজন নেই। পৃথিবীতে বহু পরিবার আছে যেখানে বাবা একটি দল করেন, মেয়ে অন্য একটি দল করেন। দিনশেষে সবাই একসঙ্গে বসবাস করে।”

ভিডিওর শেষ অংশে ওমর সানী সমালোচকদের উদ্দেশে বলেন,“ভোট দেওয়ার পর আমরা আল্লাহর কাছে বলব, ‘হে আল্লাহ, আমাকে এবং আমাদের দেশকে রক্ষা করুন। যারা আমার কথা শুনছে, তাদের ভালো রাখুন।’ তিরস্কার করে নিজেকে ছোট করার কোনো প্রয়োজন নেই। আমাকে গালি দিয়ে আমার পাপের অংশ আপনি নেন।”

আরও পড়ুন:
স্ত্রী মৌসুমী ছিলেন নৌকার প্রার্থী, ওমর সানি ধানের শীষে 
নৌকার প্রার্থী নায়িকা শিমলা এখন ধানের শীষের প্রচারে, ট্রলের বন্যা 

ওমর সানীর এই ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়েছে। অনেকে তার বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করেছেন, কেউবা তিরস্কারকেও সমালোচনা করেছেন।

এমএমএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow