ম্যুরাল দেখে মুগ্ধ মেসি, ভিডিওবার্তায় জানালেন কৃতজ্ঞতা

লিওনেল মেসির প্রতি ভালোবাসা থেকে তার দেয়ালচিত্র এঁকেছিলেন আর্জেন্টিনার বুয়েন্স এইরেসের দুই তরুণ শিল্পী ফেদরিকো ও লেওনেল। সেই দুই শিল্পীর প্রতি ভালোবাসা জানিয়ে বিশেষ বার্তাও পাঠিয়েছেন মেসি। তরুণ দুই শিল্পী সামাজিক যোগাযোগমাধ্যমে ম্যুরালটি তৈরির পুরো প্রক্রিয়া শেয়ার করার পর অপ্রত্যাশিতভাবে সাড়া দেন স্বয়ং মেসি। এক ভিডিওবার্তায় তিনি বলেন, ‘আমি এটি পছন্দ করেছি। কিন্তু ভিডিওর মাধ্যমে ধন্যবাদ জানানোই ভালো মনে হয়েছে।’ এরপর তিনি শিল্পীদের উদ্দেশে বলেন, ‘তোমরা যে কাজটি করেছ, যেভাবে করেছ, তা অসাধারণ। তোমাদের এবং যারা এই উদ্যোগকে সমর্থন করেছে সবাইকে অনেক ধন্যবাদ। তোমাদের জন্য রইলো অনেক শুভকামনা ও ভালোবাসা।’ ম্যুরালটিতে মেসির মুখাবয়ব ফুটিয়ে তোলা হয়েছে এবং এটি নির্মাণে এক হাজারেরও বেশি মানুষ স্বাক্ষর ও সহযোগিতার মাধ্যমে অংশ নেন। ২০২২ সালের ফিফা বিশ্বকাপ জয়ের স্মৃতি এবং আর্জেন্টিনাবাসীর ঐক্যের প্রতীক হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল। ম্যুরাল প্রকাশের পর শিল্পীরা মেসির উদ্দেশে একটি আবেগঘন বার্তাও দেন, যেখানে তারা জানান যে এই শিল্পকর্মের মাধ্যমে তারা বিশ্বকাপ জয়ের আনন্দ এবং আর্জেন্টাইনদের প্রতি মেসির অবদ

ম্যুরাল দেখে মুগ্ধ মেসি, ভিডিওবার্তায় জানালেন কৃতজ্ঞতা

লিওনেল মেসির প্রতি ভালোবাসা থেকে তার দেয়ালচিত্র এঁকেছিলেন আর্জেন্টিনার বুয়েন্স এইরেসের দুই তরুণ শিল্পী ফেদরিকো ও লেওনেল। সেই দুই শিল্পীর প্রতি ভালোবাসা জানিয়ে বিশেষ বার্তাও পাঠিয়েছেন মেসি।

তরুণ দুই শিল্পী সামাজিক যোগাযোগমাধ্যমে ম্যুরালটি তৈরির পুরো প্রক্রিয়া শেয়ার করার পর অপ্রত্যাশিতভাবে সাড়া দেন স্বয়ং মেসি। এক ভিডিওবার্তায় তিনি বলেন, ‘আমি এটি পছন্দ করেছি। কিন্তু ভিডিওর মাধ্যমে ধন্যবাদ জানানোই ভালো মনে হয়েছে।’

এরপর তিনি শিল্পীদের উদ্দেশে বলেন, ‘তোমরা যে কাজটি করেছ, যেভাবে করেছ, তা অসাধারণ। তোমাদের এবং যারা এই উদ্যোগকে সমর্থন করেছে সবাইকে অনেক ধন্যবাদ। তোমাদের জন্য রইলো অনেক শুভকামনা ও ভালোবাসা।’

ম্যুরালটিতে মেসির মুখাবয়ব ফুটিয়ে তোলা হয়েছে এবং এটি নির্মাণে এক হাজারেরও বেশি মানুষ স্বাক্ষর ও সহযোগিতার মাধ্যমে অংশ নেন। ২০২২ সালের ফিফা বিশ্বকাপ জয়ের স্মৃতি এবং আর্জেন্টিনাবাসীর ঐক্যের প্রতীক হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল।

ম্যুরাল প্রকাশের পর শিল্পীরা মেসির উদ্দেশে একটি আবেগঘন বার্তাও দেন, যেখানে তারা জানান যে এই শিল্পকর্মের মাধ্যমে তারা বিশ্বকাপ জয়ের আনন্দ এবং আর্জেন্টাইনদের প্রতি মেসির অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চেয়েছেন।

মেসির ভিডিও বার্তা পাওয়ার পর ফেদেরিকো ও লেওনেল আবেগাপ্লুত হয়ে পড়েন। তাদের প্রতিক্রিয়ার ভিডিওও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে তারা ফুটবল মহাতারকার এমন বিনয়ী আচরণে উচ্ছ্বাস প্রকাশ করেন।

আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow