ময়মনসিংহে আবারো ট্রেনের ইঞ্জিন বিকল, ঈদযাত্রায় ভোগান্তি
ঈদযাত্রার ব্যস্ততার মধ্যেই ময়মনসিংহ-ঢাকা রেলপথে আবারো ট্রেনের ইঞ্জিন বিকলের ঘটনা ঘটেছে। সোমবার (২৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে জামালপুরগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়লে সাময়িকভাবে রেল চলাচল ব্যাহত হয়। পরে বিকল হয়ে পড়া ট্রেনটি উদ্ধারে একটি রিলিফ ইঞ্জিন পাঠানো হয় ময়মনসিংহ থেকে। একই দিন সকালে আরেকটি ট্রেনের ইঞ্জিনেও যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে। রেলওয়ে সূত্রে জানা গেছে, সোমবার বেলা সোয়া ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি ত্রিশালের ফাতেমানগর স্টেশন এলাকায় পৌঁছালে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যাত্রীরা ভোগান্তিতে পড়েন। এর আগে একই দিন সকাল সাড়ে ৯টার দিকে জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি গফরগাঁও উপজেলার হাতীখলা এলাকায় পৌঁছালে ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে ট্রেনটির চালক ও রেলওয়ের কর্মীরা চেষ্টা চালিয়ে ইঞ্জিনটি সচল করতে সক্ষম হন। প্রায় ৪৫ মিনিট পর সকাল সোয়া ১০টার দিকে ট্রেনটি মশাখালী রেলওয়ে স্টেশনের উদ্দেশে ছেড়ে যায়। একই দিনে দুটি ট্রেনের ইঞ্জিন বিকলের
ঈদযাত্রার ব্যস্ততার মধ্যেই ময়মনসিংহ-ঢাকা রেলপথে আবারো ট্রেনের ইঞ্জিন বিকলের ঘটনা ঘটেছে। সোমবার (২৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে জামালপুরগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়লে সাময়িকভাবে রেল চলাচল ব্যাহত হয়। পরে বিকল হয়ে পড়া ট্রেনটি উদ্ধারে একটি রিলিফ ইঞ্জিন পাঠানো হয় ময়মনসিংহ থেকে।
একই দিন সকালে আরেকটি ট্রেনের ইঞ্জিনেও যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, সোমবার বেলা সোয়া ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি ত্রিশালের ফাতেমানগর স্টেশন এলাকায় পৌঁছালে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
এর আগে একই দিন সকাল সাড়ে ৯টার দিকে জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি গফরগাঁও উপজেলার হাতীখলা এলাকায় পৌঁছালে ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে ট্রেনটির চালক ও রেলওয়ের কর্মীরা চেষ্টা চালিয়ে ইঞ্জিনটি সচল করতে সক্ষম হন। প্রায় ৪৫ মিনিট পর সকাল সোয়া ১০টার দিকে ট্রেনটি মশাখালী রেলওয়ে স্টেশনের উদ্দেশে ছেড়ে যায়।
একই দিনে দুটি ট্রেনের ইঞ্জিন বিকলের ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে যাত্রীদের মধ্যে চরম ভোগান্তি ও উৎকণ্ঠা তৈরি হয়েছে। অনেক যাত্রী সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পারার আশঙ্কা প্রকাশ করেছেন।
ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনের সুপার আবদুল্লাহ আল হারুন জাগো নিউজকে বলেন, ফাতেমানগর স্টেশনে বিকল হয়ে পড়া ট্রেনটি উদ্ধারে একটি রিলিফ ইঞ্জিন পাঠানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
হোসাইন সুলভ/এফএ/এমএস
What's Your Reaction?