ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা নারীর মৃত্যু

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের বেগম খালেদা জিয়া হলের সীমানার পেছনের রেললাইনে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ময়মনসিংহ রেলওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ময়মনসিংহ রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ ব্যানার্জী জানান, দুর্ঘটনার সময় আশেপাশে কোনো প্রত্যক্ষদর্শী না থাকায় ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করেও এখন পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশের এই কর্মকর্তা আরও জানান, বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি ট্রেনের নিচে কাটা পড়েন ওই নারী। এটি দুর্ঘটনা নাকি আত্মহত্যা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। নিহতের পরিচয় নিশ্চিত করতে সিআইডিরকে খবর দেওয়া হবে যেন আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) পরীক্ষার মাধ্যমে তার পরিচয় বের করা যায়। পরিচয় পাওয়া মাত্রই তার পরিবারকে জানানো হবে এবং ময়নাতদন্তের আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরি

ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা নারীর মৃত্যু

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের বেগম খালেদা জিয়া হলের সীমানার পেছনের রেললাইনে এই দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ময়মনসিংহ রেলওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ময়মনসিংহ রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ ব্যানার্জী জানান, দুর্ঘটনার সময় আশেপাশে কোনো প্রত্যক্ষদর্শী না থাকায় ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করেও এখন পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি ট্রেনের নিচে কাটা পড়েন ওই নারী। এটি দুর্ঘটনা নাকি আত্মহত্যা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

নিহতের পরিচয় নিশ্চিত করতে সিআইডিরকে খবর দেওয়া হবে যেন আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) পরীক্ষার মাধ্যমে তার পরিচয় বের করা যায়। পরিচয় পাওয়া মাত্রই তার পরিবারকে জানানো হবে এবং ময়নাতদন্তের আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow