ময়মনসিংহে থামছেই না হামের প্রকোপ, হাসপাতালে ভর্তি আরও ৩৬ শিশু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের লক্ষণ নিয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ৩৬ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন আছে ১১৭ শিশু। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৮টা থেকে আজ শনিবার (১৮ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত সময়ে এসব শিশু ভর্তি হয়। গত ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ভর্তি হয়েছে ৫৭৭টি শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৪৪৭টি শিশু এবং মৃত্যু হয়েছে ১৩টি শিশুর। সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১০টি শিশু সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে। একই সময়ে গুরুতর অবস্থায় তিন শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে হামের লক্ষণ নিয়ে রোগী ভর্তি হতে শুরু করলেও মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা দ্রুত বাড়তে থাকে। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালের ৬৪ শয্যার পৃথক আইসোলেশন ওয়ার্ডে তিনটি মেডিকেল টিম কাজ করছে। হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৬টি শিশু ভর্তি হয়েছে। তবে এ সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। গুরুতর অসুস্থ তিন শিশুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।  

ময়মনসিংহে থামছেই না হামের প্রকোপ, হাসপাতালে ভর্তি আরও ৩৬ শিশু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের লক্ষণ নিয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ৩৬ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন আছে ১১৭ শিশু।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৮টা থেকে আজ শনিবার (১৮ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত সময়ে এসব শিশু ভর্তি হয়। গত ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ভর্তি হয়েছে ৫৭৭টি শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৪৪৭টি শিশু এবং মৃত্যু হয়েছে ১৩টি শিশুর।

সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১০টি শিশু সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে। একই সময়ে গুরুতর অবস্থায় তিন শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারি থেকে হামের লক্ষণ নিয়ে রোগী ভর্তি হতে শুরু করলেও মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা দ্রুত বাড়তে থাকে। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালের ৬৪ শয্যার পৃথক আইসোলেশন ওয়ার্ডে তিনটি মেডিকেল টিম কাজ করছে।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৬টি শিশু ভর্তি হয়েছে। তবে এ সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। গুরুতর অসুস্থ তিন শিশুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow