ময়মনসিংহে বজ্রপাতে দুজনের মৃত্যু

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুন) সন্ধ্যায় উপজেলার পুটিজানা ইউনিয়নের দেবগ্রাম এবং কালাদহ ইউনিয়নের নিজপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন- দেবগ্রাম গ্রামের ঝুটন চন্দ্র সেনের মেয়ে তুলী রানী সেন (১৬) এবং নিজপাড়া গ্রামের আব্দুল খালেক (৫৮)। তুলী ফুলবাড়িয়া সরকারি মহিলা কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সন্ধ্যায় বাড়ির পাশে দাঁড়িয়ে ছিলেন তুলী রানী সেন। এ সময় হালকা বৃষ্টির মধ্যে আকস্মিক বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে আব্দুল খালেক বাজার থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতের শিকার হন। স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিজপাড়া গ্রামের বাসিন্দা মিজানুর রহমান বলেন, বাজার থেকে ফেরার সময় হঠাৎ বজ্রপাত হলে আব্দুল খালেক মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। ফুলব

ময়মনসিংহে বজ্রপাতে দুজনের মৃত্যু

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুন) সন্ধ্যায় উপজেলার পুটিজানা ইউনিয়নের দেবগ্রাম এবং কালাদহ ইউনিয়নের নিজপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দেবগ্রাম গ্রামের ঝুটন চন্দ্র সেনের মেয়ে তুলী রানী সেন (১৬) এবং নিজপাড়া গ্রামের আব্দুল খালেক (৫৮)। তুলী ফুলবাড়িয়া সরকারি মহিলা কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সন্ধ্যায় বাড়ির পাশে দাঁড়িয়ে ছিলেন তুলী রানী সেন। এ সময় হালকা বৃষ্টির মধ্যে আকস্মিক বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে আব্দুল খালেক বাজার থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতের শিকার হন। স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিজপাড়া গ্রামের বাসিন্দা মিজানুর রহমান বলেন, বাজার থেকে ফেরার সময় হঠাৎ বজ্রপাত হলে আব্দুল খালেক মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি।

ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের পরিবারের জন্য সরকারি সহায়তার ব্যবস্থা করা হবে। একই সঙ্গে বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

হোসাইন সুলভ/এনএইচআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow