ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রবিবার (১২ এপ্রিল, ২০২৬) “জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা” অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন, এমপি (গৌরীপুর)।এছাড়াও উপস্থিত ছিলেন আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, এমপি (ময়মনসিংহ সদর); ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, এমপি (ভালুকা); মুহাম্মদুল্লাহ, এমপি (ফুলপুর-তারাকান্দা); কামরুল হাসান মিলন, এমপি (ফুলবাড়ীয়া)সহ আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান।সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, জননিরাপত্তা জোরদার, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী কার্যক্রম জোরদারকরণ এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ড নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরসমূহকে আরও সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রবিবার (১২ এপ্রিল, ২০২৬) “জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা” অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন, এমপি (গৌরীপুর)।

এছাড়াও উপস্থিত ছিলেন আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, এমপি (ময়মনসিংহ সদর); ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, এমপি (ভালুকা); মুহাম্মদুল্লাহ, এমপি (ফুলপুর-তারাকান্দা); কামরুল হাসান মিলন, এমপি (ফুলবাড়ীয়া)সহ আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, জননিরাপত্তা জোরদার, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী কার্যক্রম জোরদারকরণ এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ড নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরসমূহকে আরও সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow