ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১২টার দিকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা নগরীর টাউন হল মোড়ে অবস্থান নিয়ে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কটিতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রী চরম ভোগান্তিতে পড়েন। বিক্ষোভরত শিক্ষার্থীদের অভিযোগ, দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যা, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে অনেক পরীক্ষার্থী চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। এমন পরিস্থিতিতেও এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত না করে নির্ধারিত সময়েই গ্রহণের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। পাশাপাশি পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে অবমাননাকর মন্তব্য করা হয়েছে বলেও তারা অভিযোগ করেন। কর্মসূচি থেকে শিক্ষার্থীরা চার দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো-  ১. আমাদের পরীক্ষা স্বাভাবিক আবহাওয়াতে এবং সুস্থ পরিবেশে নিতে হবে। ২. প্রশ্ন পত্রের অযৌক্তিক মানদণ্ড রাখা যাবে না। ৩. যৌক্তিক কারণবশত যদি কেউ এইচএসসি পরীক্ষাতে অনুপস্থিত থাকে তবে যত দ্র

ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১২টার দিকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা নগরীর টাউন হল মোড়ে অবস্থান নিয়ে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কটিতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রী চরম ভোগান্তিতে পড়েন। বিক্ষোভরত শিক্ষার্থীদের অভিযোগ, দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যা, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে অনেক পরীক্ষার্থী চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। এমন পরিস্থিতিতেও এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত না করে নির্ধারিত সময়েই গ্রহণের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। পাশাপাশি পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে অবমাননাকর মন্তব্য করা হয়েছে বলেও তারা অভিযোগ করেন। কর্মসূচি থেকে শিক্ষার্থীরা চার দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো-  ১. আমাদের পরীক্ষা স্বাভাবিক আবহাওয়াতে এবং সুস্থ পরিবেশে নিতে হবে। ২. প্রশ্ন পত্রের অযৌক্তিক মানদণ্ড রাখা যাবে না। ৩. যৌক্তিক কারণবশত যদি কেউ এইচএসসি পরীক্ষাতে অনুপস্থিত থাকে তবে যত দ্রুত সম্ভব তার পুনঃপরীক্ষা নিতে হবে। ৪. এইচএসসি ২৬ এর উপর অমানবিকভাবে শারীরিক ও মানসিক নির্যাতনের জন্য শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন কে প্রকাশ্যে জবাবদিহিতা করতে হবে এবং এইচএসসি-২৬ যদি তা যুক্তিসংগত মনে না করে তবে তার পদত্যাগ করতে হবে। এদিকে, শিক্ষার্থীদের এই কর্মসূচিকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে টাউন হল মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যদেরও সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ উপস্থিত রয়েছে। শিক্ষার্থীরা সঙ্গে কথা বলে শান্তিপূর্ণভাবে সড়ক ছেড়ে দেওয়ার জন্য বোঝানোর চেষ্টা করছি। যাতে যান চলাচল স্বাভাবিক করা যায় এবং কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়।’ সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ অব্যাহত রেখেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow