ময়মনসিংহ নগরীর ৩৩ ওয়ার্ডে হামের টিকা দেওয়া শুরু

হামের প্রাদুর্ভাব রুখতে ৬০ হাজার হামের টিকাদানের পরিকল্পনা নিয়ে ময়মনসিংহ নগরীর ৩৩টি ওয়ার্ডে মাসব্যপী হামের টিকা উদ্বোধন করা হয়েছে। রোববার (১২ এপ্রিল) সকালে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন টিকা কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. প্রদীপ কুমার সাহা, সিটি করপোরেশনের সচিব সুমনা আল মজীদসহ স্বাস্থ্য বিভাগ ও সিটি করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন বলেন, শিশুকে নিরাপদ রাখা মানে রাষ্ট্রকে নিরাপদ রাখা। শিশুদের নিরাপদ রাখা আমাদের সবার দায়িত্ব। যারা টিকাদান কার্যক্রমে কাজ করেন- তারা টিকা দেওয়াকে চাকরি মনে না করে, এটাকে যদি নিজেদের দায়িত্ব মনে করতে হবে। তাহলে টিকাদান কার্যক্রম আরও সফলতা বয়ে আনবে। আমরা চাই- আর একটি শিশুও হামে আক্রান্ত না হোক। হাসপাতালে চিকিৎসকরা আন্তরিকতার সঙ্গে শিশুদের চিকিৎসাসেবা দিচ্ছেন। তবে এক্ষেত্রে অবিভাবকদেরও সচেতন থাকতে হবে। সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, সিটি করপোরেশন এলাকায় টিকাদান কার্যক্রমে ৭০টি টিমে বিভক্ত হয়ে ৭০ জন স্বাস্থ্যকর্মী, ১৪০ জন স্বেচ

ময়মনসিংহ নগরীর ৩৩ ওয়ার্ডে হামের টিকা দেওয়া শুরু

হামের প্রাদুর্ভাব রুখতে ৬০ হাজার হামের টিকাদানের পরিকল্পনা নিয়ে ময়মনসিংহ নগরীর ৩৩টি ওয়ার্ডে মাসব্যপী হামের টিকা উদ্বোধন করা হয়েছে। রোববার (১২ এপ্রিল) সকালে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন টিকা কার্যক্রম উদ্বোধন করেন।

এ সময় ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. প্রদীপ কুমার সাহা, সিটি করপোরেশনের সচিব সুমনা আল মজীদসহ স্বাস্থ্য বিভাগ ও সিটি করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন বলেন, শিশুকে নিরাপদ রাখা মানে রাষ্ট্রকে নিরাপদ রাখা। শিশুদের নিরাপদ রাখা আমাদের সবার দায়িত্ব। যারা টিকাদান কার্যক্রমে কাজ করেন- তারা টিকা দেওয়াকে চাকরি মনে না করে, এটাকে যদি নিজেদের দায়িত্ব মনে করতে হবে। তাহলে টিকাদান কার্যক্রম আরও সফলতা বয়ে আনবে। আমরা চাই- আর একটি শিশুও হামে আক্রান্ত না হোক। হাসপাতালে চিকিৎসকরা আন্তরিকতার সঙ্গে শিশুদের চিকিৎসাসেবা দিচ্ছেন। তবে এক্ষেত্রে অবিভাবকদেরও সচেতন থাকতে হবে।

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, সিটি করপোরেশন এলাকায় টিকাদান কার্যক্রমে ৭০টি টিমে বিভক্ত হয়ে ৭০ জন স্বাস্থ্যকর্মী, ১৪০ জন স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করবেন।

এদিকে হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই হাসপাতালে মোট ১২ শিশুর মৃত্যু হলো। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৬ শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে সেখানে চিকিৎসাধীন মোট ৭৩ শিশু।

গত ১৭ মার্চ থেকে ১২ এপ্রিল সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৩৯৭ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৩১২ শিশু। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে আরও ২৮ শিশু। তিনটি মেডিকেল টিম গঠন করে হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

কামরুজ্জামান মিন্টু/এনএইচআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow