ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে হামের লক্ষণ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় নতুন আরও ১৬ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৬২ শিশু।  সোমবার  (২৬ মে) সকালে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ডা. ঝন্টু সরকার এ তথ্য জানান। মারা যাওয়া ৬ মাস বয়সী শিশু ১৯ মে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিল। গতকাল সোমবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া গ্রামে। ১০ মাস বয়সী শিশুটি ২০ মে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিল। আজ মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। তার বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার দেওথান গ্রামে। এই হাসপাতালে গত ১৭ মার্চ থেকে গত সোমবার সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৬০৯ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ৫০৮ শিশু। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ১৬ শিশু। হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৯ শিশু। হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছে ৬২ শিশু। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জ্যেষ্ঠ স্টোর অফিসার ঝন্টু স

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে হামের লক্ষণ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় নতুন আরও ১৬ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৬২ শিশু। 

সোমবার  (২৬ মে) সকালে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ডা. ঝন্টু সরকার এ তথ্য জানান।

মারা যাওয়া ৬ মাস বয়সী শিশু ১৯ মে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিল। গতকাল সোমবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া গ্রামে। ১০ মাস বয়সী শিশুটি ২০ মে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিল। আজ মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। তার বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার দেওথান গ্রামে।

এই হাসপাতালে গত ১৭ মার্চ থেকে গত সোমবার সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৬০৯ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ৫০৮ শিশু। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ১৬ শিশু। হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৯ শিশু। হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছে ৬২ শিশু।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জ্যেষ্ঠ স্টোর অফিসার ঝন্টু সরকার বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু ৩৯ জনে দাঁড়িয়েছে। এ সময় নতুন ১৬ শিশু হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow