ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ১৫ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকালে হাসপাতালের হামের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা বিষয়টি নিশ্চিত করেন। জানা গেছে, শিশুটি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বাসিন্দা। হাম উপসর্গ নিয়ে শিশুটি গত ৫ মে দুপুরে হাসপাতালে ভর্তি হয়। হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৪ জন রোগী ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৭ জন। বর্তমানে হাসপাতালটিতে হাম আক্রান্ত মোট ১০২ জন রোগী ভর্তি রয়েছে। হাসপাতালের তথ্য মতে, চলতি বছরের ১৭ মার্চ থেকে ১৪ মে পর্যন্ত মোট ১ হাজার ৩১৭ জন হাম আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১৮৩ জন। একই সময়ে মোট ৩২ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে হামের উপসর্গ নিয়ে শিশু ভর্তি শুরু হলেও মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা দ্রুত বাড়তে থাকে। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলায় তিনটি মেডিকেল টিম গঠন করে হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরি

ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ১৫ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকালে হাসপাতালের হামের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, শিশুটি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বাসিন্দা। হাম উপসর্গ নিয়ে শিশুটি গত ৫ মে দুপুরে হাসপাতালে ভর্তি হয়।

হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৪ জন রোগী ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৭ জন। বর্তমানে হাসপাতালটিতে হাম আক্রান্ত মোট ১০২ জন রোগী ভর্তি রয়েছে।

হাসপাতালের তথ্য মতে, চলতি বছরের ১৭ মার্চ থেকে ১৪ মে পর্যন্ত মোট ১ হাজার ৩১৭ জন হাম আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১৮৩ জন। একই সময়ে মোট ৩২ জনের মৃত্যু হয়েছে।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে হামের উপসর্গ নিয়ে শিশু ভর্তি শুরু হলেও মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা দ্রুত বাড়তে থাকে। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলায় তিনটি মেডিকেল টিম গঠন করে হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

চিকিৎসকরা বলছেন, হাম অত্যন্ত সংক্রামক একটি রোগ। শিশুদের সময়মতো টিকা প্রদান নিশ্চিত করার পাশাপাশি আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেছেন তারা।

এনএইচআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow