ময়মনসিংহ-১ আসনে নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ, ফলাফল পুনর্গণনার দাবি প্রিন্সের

ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ব্যাপক ভোট কারচুপি, অনিয়ম ও প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে অবিলম্বে ভোট পুনর্গণনার দাবি জানান। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে হালুয়াঘাট উপজেলার ধারা বাজার নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রিন্স অভিযোগ করেন, নির্বাচনের আগের দুই রাতে স্বতন্ত্র প্রার্থীর লোকজন বিভিন্ন এলাকায় ভোটারদের মাঝে টাকা বিতরণ করেছে। এ সময় স্থানীয় জনগণ কয়েক স্থানে তাদের আটক করলেও প্রশাসনের হস্তক্ষেপে তাদের ছেড়ে দেওয়া হয়। তিনি বলেন, বিষয়টি নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নেয়নি।তিনি আরও অভিযোগ করেন, ভোট গ্রহণের দিন ধানের শীষ প্রতীকের এজেন্টদের ওপর চাপ সৃষ্টি করে ভোট গণনার আগেই জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হয়েছে। অনেক কেন্দ্রে ধানের শীষ প্রতীকের ব্যালট পেপার অযৌক্তিকভাবে বাতিল করা হয়েছে এবং কিছু ক্ষেত্রে ধানের শীষের ভোট স্বতন্ত্র প্রার্থীর পক্ষে গণনা কর

ময়মনসিংহ-১ আসনে নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ, ফলাফল পুনর্গণনার দাবি প্রিন্সের

ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ব্যাপক ভোট কারচুপি, অনিয়ম ও প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে অবিলম্বে ভোট পুনর্গণনার দাবি জানান।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে হালুয়াঘাট উপজেলার ধারা বাজার নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রিন্স অভিযোগ করেন, নির্বাচনের আগের দুই রাতে স্বতন্ত্র প্রার্থীর লোকজন বিভিন্ন এলাকায় ভোটারদের মাঝে টাকা বিতরণ করেছে। এ সময় স্থানীয় জনগণ কয়েক স্থানে তাদের আটক করলেও প্রশাসনের হস্তক্ষেপে তাদের ছেড়ে দেওয়া হয়।

তিনি বলেন, বিষয়টি নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নেয়নি।তিনি আরও অভিযোগ করেন, ভোট গ্রহণের দিন ধানের শীষ প্রতীকের এজেন্টদের ওপর চাপ সৃষ্টি করে ভোট গণনার আগেই জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হয়েছে। অনেক কেন্দ্রে ধানের শীষ প্রতীকের ব্যালট পেপার অযৌক্তিকভাবে বাতিল করা হয়েছে এবং কিছু ক্ষেত্রে ধানের শীষের ভোট স্বতন্ত্র প্রার্থীর পক্ষে গণনা করা হয়েছে বলেও দাবি করেন তিনি। এসব ঘটনার মাধ্যমে পরিকল্পিতভাবে নির্বাচনের ফলাফল প্রভাবিত করা হয়েছে বলে তার অভিযোগ।

প্রিন্স বলেন, নির্বাচন পরবর্তী সময়েও বিএনপির নেতাকর্মীদের হত্যা, হামলা, হুমকি, মারধর এবং বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে, যা রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ। তিনি এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের মাধ্যমে যে ফলাফল ঘোষণা করা হয়েছে, তা জনগণের প্রকৃত রায়ের প্রতিফলন নয়। আমরা এই ফলাফল প্রত্যাখ্যান করছি এবং অবিলম্বে ভোট পুনর্গণনার দাবি জানাচ্ছি। এসময় সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow