ময়লা অপসারণ কার্যক্রম পরিদর্শন ও বৃক্ষরোপণ করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক ও ঢাকা বাইপাস সড়কের পাশের ময়লা অপসারণ কার্যক্রম পরিদর্শন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। রোববার (১৪ জুন) সকালে উপজেলার গোলাকান্দাইল গোলচত্বর এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় প্রতিমন্ত্রী সড়কের সৌন্দর্য বৃদ্ধি, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ এবং সবুজায়নের গুরুত্ব তুলে ধরে সংশ্লিষ্টদের নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেন। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান তিনি। কর্মসূচিতে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারজানুর রহমান, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এবং স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ। এ সময় উপস্থিত অতিথিরা বলেন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়, বরং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে টেকসই ও পরিবেশবান্ধব সমাজ গঠনের একটি গুরুত্বপূর্ণ উদ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক ও ঢাকা বাইপাস সড়কের পাশের ময়লা অপসারণ কার্যক্রম পরিদর্শন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রোববার (১৪ জুন) সকালে উপজেলার গোলাকান্দাইল গোলচত্বর এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় প্রতিমন্ত্রী সড়কের সৌন্দর্য বৃদ্ধি, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ এবং সবুজায়নের গুরুত্ব তুলে ধরে সংশ্লিষ্টদের নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেন। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান তিনি।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারজানুর রহমান, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এবং স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ।
এ সময় উপস্থিত অতিথিরা বলেন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়, বরং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে টেকসই ও পরিবেশবান্ধব সমাজ গঠনের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। জনসাধারণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করা সম্ভব বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয় বাসিন্দারাও সড়কের পাশে জমে থাকা ময়লা অপসারণ এবং বৃক্ষরোপণ উদ্যোগকে স্বাগত জানিয়ে এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালনার দাবি জানান, যাতে রূপগঞ্জের পরিবেশ ও যোগাযোগ ব্যবস্থার সৌন্দর্য আরও বৃদ্ধি পায়।
What's Your Reaction?