যমুনা এলাকায় সমাবেশ ছত্রভঙ্গে আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি পুলিশ : ডিএমপি
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও এর আশপাশের এলাকায় বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে পুলিশ কোনো ধরনের আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার করেনি বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, জনশৃঙ্খলা রক্ষা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তার স্বার্থে যমুনা ও সংলগ্ন এলাকায় সভা-সমাবেশ, মিছিল, গণজমায়েত ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ। তবুও শুক্রবার বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে একাধিক গোষ্ঠী পুলিশের বাধা অতিক্রম করে যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ নিয়মতান্ত্রিকভাবে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে। পুলিশ স্পষ্ট করে জানিয়েছে, এ সময় কোনো ধরনের প্রাণঘাতী অস্ত্র (লেথাল ওয়েপন) বা গুলি ব্যবহার করা হয়নি। ডিএমপি আরও জানায়, ঘটনার ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন, যা সম্পূর্ণ ভিত্তিহীন। সংঘর্ষের ঘটনায় পুলিশের বেশ কয়েকজন সদস্য আহ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও এর আশপাশের এলাকায় বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে পুলিশ কোনো ধরনের আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার করেনি বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জনশৃঙ্খলা রক্ষা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তার স্বার্থে যমুনা ও সংলগ্ন এলাকায় সভা-সমাবেশ, মিছিল, গণজমায়েত ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ। তবুও শুক্রবার বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে একাধিক গোষ্ঠী পুলিশের বাধা অতিক্রম করে যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ নিয়মতান্ত্রিকভাবে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে। পুলিশ স্পষ্ট করে জানিয়েছে, এ সময় কোনো ধরনের প্রাণঘাতী অস্ত্র (লেথাল ওয়েপন) বা গুলি ব্যবহার করা হয়নি।
ডিএমপি আরও জানায়, ঘটনার ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন, যা সম্পূর্ণ ভিত্তিহীন। সংঘর্ষের ঘটনায় পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন, সঙ্গে কয়েকজন বিক্ষোভকারীও সামান্য আহত হয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সর্বসাধারণের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
What's Your Reaction?