যমুনা নদীতে নিখোঁজের ৭ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের রাধানগর সানসেট পয়েন্ট এলাকায় যমুনা নদীতে গোসল করতে গিয়ে প্রবল স্রোতে নিখোঁজ হওয়ার ৭ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। ১৮ জুন দুপুরে নদীতে ডুবে নিখোঁজ শিশুরা হলো রাধানগর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে ইস্রাফিল (৭) এবং একই এলাকার শামীম মিয়ার ছেলে ওসমান গনি (৮)। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও ডুবুরি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ শিশুদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করে। ৭ ঘণ্টা অভিযানের পর দুই শিশুর মরদেহ উদ্ধার করা সম্ভব হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে।
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের রাধানগর সানসেট পয়েন্ট এলাকায় যমুনা নদীতে গোসল করতে গিয়ে প্রবল স্রোতে নিখোঁজ হওয়ার ৭ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। ১৮ জুন দুপুরে নদীতে ডুবে নিখোঁজ শিশুরা হলো রাধানগর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে ইস্রাফিল (৭) এবং একই এলাকার শামীম মিয়ার ছেলে ওসমান গনি (৮)। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও ডুবুরি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ শিশুদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করে। ৭ ঘণ্টা অভিযানের পর দুই শিশুর মরদেহ উদ্ধার করা সম্ভব হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে।
What's Your Reaction?