যমুনা সেতুর পূর্বপাড়ে দুর্ঘটনায় নিহত ১৫ জনের পরিচয় শনাক্ত

কালিহাতীতে যমুনা সেতুর পূর্বপাড় এলাকায় রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে গিয়ে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত আটজন আহত হয়েছেন। নিহতদের সবার পরিচয় শনাক্ত করা হয়েছে। সোমবার (২৫ মে) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সরাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা সেতু পূর্বপাড় থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী। পুলিশ জানায়, ঢাকা থেকে রড ও যাত্রীবোঝাই ট্রাকটি উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে কালিহাতীর সরাতৈল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে ট্রাকটি সড়কের পাশের খাদে পড়ে উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়। তিনি বলেন, হতাহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।  নিহত ১৫ জনের পরিচয় নিশ্চিত করেছেন যমুনা সেতু পূর্বপাড় থানার এসআই হান্নান। নিহতরা হলেন— নওগাঁর মান্দা থানার রাজেন্দ্রবাটি গ্রামের সাকিম মিয়ার ছেলে সাগর মিয়া (২০), একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২৫), রাজশাহীর তানোর উপজেলার বাতানপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে ইসমাইল হোসেন (১৯), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নজরুল (৬০), চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ম

যমুনা সেতুর পূর্বপাড়ে দুর্ঘটনায় নিহত ১৫ জনের পরিচয় শনাক্ত

কালিহাতীতে যমুনা সেতুর পূর্বপাড় এলাকায় রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে গিয়ে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত আটজন আহত হয়েছেন। নিহতদের সবার পরিচয় শনাক্ত করা হয়েছে।

সোমবার (২৫ মে) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সরাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা সেতু পূর্বপাড় থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী।

পুলিশ জানায়, ঢাকা থেকে রড ও যাত্রীবোঝাই ট্রাকটি উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে কালিহাতীর সরাতৈল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে ট্রাকটি সড়কের পাশের খাদে পড়ে উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়।

তিনি বলেন, হতাহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। 

নিহত ১৫ জনের পরিচয় নিশ্চিত করেছেন যমুনা সেতু পূর্বপাড় থানার এসআই হান্নান। নিহতরা হলেন— নওগাঁর মান্দা থানার রাজেন্দ্রবাটি গ্রামের সাকিম মিয়ার ছেলে সাগর মিয়া (২০), একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২৫), রাজশাহীর তানোর উপজেলার বাতানপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে ইসমাইল হোসেন (১৯), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নজরুল (৬০), চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মামুন (৪৫), কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বৈরাগীরচর গ্রামের হাসান আলী (৩৯), নওগাঁর মান্দা উপজেলার রাজেন্দ্রবাটি গ্রামের আব্দুর রশিদের ছেলে মো. বারিক (২১), একই গ্রামের রহিমের ছেলে বাদশা (৩২), মান্দা উপজেলার পাকুরিয়া গ্রামের রশিদের ছেলে গিয়াস (২০) ও মাইনুল (২৮), রাজেন্দ্রবাটি গ্রামের একাব্বর আলীর ছেলে ইয়াকুব (২০), একই গ্রামের সুলতানের ছেলে তারেক (২০), পাকুরিয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে মাইনুল (৩৮), নওগাঁর নিয়ামতপুর উপজেলার রামগা গ্রামের রহমতুল্লাহর ছেলে আলমগীর হোসেন সুজন (২৪) এবং নাটোরের লালপুর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের ইব্রাহিম মোল্লার ছেলে মোহাম্মদ আলম মোল্লা। 

তারা সবাই হকার হিসেবে নোয়াখালীতে হরেক মালামালের ব্যবসা করতেন। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

আহতরা হলেন—  মান্দার ডেমরা গ্রামের মজিবরের ছেলে বাবু (৩৫), হোসেনপুর গ্রামের আব্দুল রহিমের ছেলে আব্দুল রহমান (৩৫), নাটোরের মৃত মান্নানের ছেলে নয়ন বিশ্বাস (৩২), দশপাড়া গ্রামের নজরুলের ছেলে তুহিন, পাকুরিয়া গ্রামের সফেদ আলীর ছেলে আলমগীর (৪০), সিদ্দিক আলী (৪০), পাকুরিয়া গ্রামের ছোরহাব আলী, রাজেন্দ্রবাটি গ্রামের মৃত সাহেব আলীর ছেলে খোরশেদ (২৬) এবং ডেমরা গ্রামের শহিদুলের ছেলে সমেজ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow