যমুনা সেতু মহাসড়কে যানবাহনের ধীরগতি
ঈদ যতই ঘনিয়ে আসছে ঘরমুখো মানুষের বাড়ি ফেরার চাপ ততই বাড়ছে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে। স্বাভাবিক সময়ের তুলনায় দ্বিগুণের বেশি যানবাহন চলাচল করছে। এর ফলে যানবাহনের কিছটা ধীরগতি। শনিবার (২৩ মে) ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে গাড়ির চাপ বেড়েছে দ্বিগুণ, তবে কোথাও বড় ধরনের কোনো যানজটের সৃষ্টি না হলেও যানবাহনের ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। স্বাভাবিক সময়ের তুলনায় দ্বিগুণের বেশি যানবাহন চলাচল করছে। পুলিশ জানায়, মহাসড়কে এখন স্বাভাবিক সময়ের থেকে দ্বিগুণের বেশি যানবাহন চলাচল করছে। সোমবার এই চাপ আরও বাড়তে পারে বলে জানিয়েছেন যাত্রী এবং গাড়ি চালকরা। মহাসড়কের কালিহাতী এলেঙ্গা সিএনজি স্টেশনে কথা হয় নাটোরগামী মাইক্রোবাসের চালক শাজাহান মিয়ার সঙ্গে। তিনি বলেন, দুপুর ৩টার দিকে ঢাকা থেকে রওনা হয়েছি। তারপর আর কোথাও থেমে থাকতে হয়নি। এলেঙ্গা পর্যন্ত পৌঁছেছেন। স্বাভাবিক সময়ের চেয়ে কিছুটা সময় আগের তুলনায় বেশি লেগেছে এলেঙ্গা পর্যন্ত আসতে। ঢাকা থেকে আসা বাসযাত্রী রাজীব হোসেন বলেন, মহাসড়কে অতিরিক্ত যানবাহনের কারণে ধীরগতিতে যানবাহন চলাচল করছে। তাই সময়
ঈদ যতই ঘনিয়ে আসছে ঘরমুখো মানুষের বাড়ি ফেরার চাপ ততই বাড়ছে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে। স্বাভাবিক সময়ের তুলনায় দ্বিগুণের বেশি যানবাহন চলাচল করছে। এর ফলে যানবাহনের কিছটা ধীরগতি।
শনিবার (২৩ মে) ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে গাড়ির চাপ বেড়েছে দ্বিগুণ, তবে কোথাও বড় ধরনের কোনো যানজটের সৃষ্টি না হলেও যানবাহনের ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। স্বাভাবিক সময়ের তুলনায় দ্বিগুণের বেশি যানবাহন চলাচল করছে।
পুলিশ জানায়, মহাসড়কে এখন স্বাভাবিক সময়ের থেকে দ্বিগুণের বেশি যানবাহন চলাচল করছে। সোমবার এই চাপ আরও বাড়তে পারে বলে জানিয়েছেন যাত্রী এবং গাড়ি চালকরা।
মহাসড়কের কালিহাতী এলেঙ্গা সিএনজি স্টেশনে কথা হয় নাটোরগামী মাইক্রোবাসের চালক শাজাহান মিয়ার সঙ্গে। তিনি বলেন, দুপুর ৩টার দিকে ঢাকা থেকে রওনা হয়েছি। তারপর আর কোথাও থেমে থাকতে হয়নি। এলেঙ্গা পর্যন্ত পৌঁছেছেন। স্বাভাবিক সময়ের চেয়ে কিছুটা সময় আগের তুলনায় বেশি লেগেছে এলেঙ্গা পর্যন্ত আসতে।
ঢাকা থেকে আসা বাসযাত্রী রাজীব হোসেন বলেন, মহাসড়কে অতিরিক্ত যানবাহনের কারণে ধীরগতিতে যানবাহন চলাচল করছে। তাই সময় কিছুটা বেশি লেগেছে এলেঙ্গা পৌঁছাতে।
টাঙ্গাইলের পুলিশ সুপার মোহাম্মদ শামছুল আলম সরকার সকালে মহাসড়ক পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, ঢাকা ও উত্তরবঙ্গগামী উভয় লেনে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। ঘরে ফেরা মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে যানজট যাতে না হয়, সে জন্য পুলিশের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, ঈদকে সামনে রেখে কয়েক দিন ধরেই সেতু দিয়ে গণপরিবহনের চাপ বাড়ছে। ঈদযাত্রায় অতিরিক্ত চাপ সামলাতে এবং দ্রুত টোল আদায়ের জন্য মোটরসাইকেলের জন্য দুটি করে মোট ৪টি পৃথক বুথসহ মোট ১৮টি বুথের মাধ্যমে টোল আদায় করা হবে।
তিনি আরও জানান, ঈদে ঘরে ফেরা মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং মহাসড়কে যানজট নিরসনে সেতু কর্তৃপক্ষসহ কয়েক স্তরের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। পাশাপাশি সেতুর ওপর যানজটরোধ ও দুর্ঘটনার তথ্য প্রদানে ৩০০ মিটার পর পর সিগন্যালম্যান কাজ করবে।
What's Your Reaction?