যশোরে অমিতের নির্বাচনী প্রচারে জুলাই যোদ্ধারা

যশোর-৩ আসনে বিএনপির প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী ও গণভোটের প্রচারে অংশ নিয়েছেন জুলাই বিপ্লবের সম্মুখসারির যোদ্ধারা। রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে শহরের ড. আব্দুর রাজ্জাক কলেজ এবং মাইকেল মধুসূদন কলেজের আসাদ গেটে এ প্রচার চালানো হয়। প্রচারে জুলাই বিপ্লবের সম্মুখসারির যোদ্ধাদের মধ্যে অংশ নেন মো. এনাম সিদ্দিকী, মো. নাফিস আনজুম রিফাত, মো. আবিদ হাসান, মো. মেহেদী হাসান, মো. সিফাত খন্দকার এবং রাফিউজ্জামান রাফীসহ আরও অনেকে। এ ছাড়া জাতীয়তাবাদী দলের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। এর আগে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঢাকা-১৭ আসনের গুলশান, বনানী এলাকায় নির্বাচনী প্রচার চালায় জাতীয়তাবাদী আহত জুলাইযোদ্ধা দল। ওইদিন তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow