যশোরে জামায়াত কর্মীদের ওপর বিএনপির হামলা

যশোরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মীদের ওপর হামলা চালিয়েছে বিএনপির সমর্থকরা। এ ঘটনায় জামায়াতের দুই কর্মী আহত হয়েছেন।  বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৪০ মিনিটের দিকে যশোর-৩ আসনের তালবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে। তারা হলেন সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রামের জামায়াত কর্মী আবু হোসেন (২৫) ও আব্দুল গণি (৫০)। আহত আবু হোসেন জানান, সকালে তিনি ভোটকেন্দ্রের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বিএনপির সমর্থকরা তার ওপর হামলা চালিয়ে পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন।  এদিকে, একই সময়ে আব্দুল গণি ভোট দিতে বাড়ি থেকে বের হলে প্রতিপক্ষের লোকজন তাকে চড়-থাপ্পড় মেরে বাড়িতে পাঠিয়ে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে গেছে। যশোর সদর উপজেলার নির্বাহি কর্মকর্তা ও সহকারি রির্টানিং কর্মকর্তা সাফফাত আরা সাঈদ বলেন, দুইজন আহত হয়েছে। আমরা ব্যবস্থা নিচ্ছি।

যশোরে জামায়াত কর্মীদের ওপর বিএনপির হামলা

যশোরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মীদের ওপর হামলা চালিয়েছে বিএনপির সমর্থকরা। এ ঘটনায় জামায়াতের দুই কর্মী আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৪০ মিনিটের দিকে যশোর-৩ আসনের তালবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।

তারা হলেন সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রামের জামায়াত কর্মী আবু হোসেন (২৫) ও আব্দুল গণি (৫০)।

আহত আবু হোসেন জানান, সকালে তিনি ভোটকেন্দ্রের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বিএনপির সমর্থকরা তার ওপর হামলা চালিয়ে পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। 

এদিকে, একই সময়ে আব্দুল গণি ভোট দিতে বাড়ি থেকে বের হলে প্রতিপক্ষের লোকজন তাকে চড়-থাপ্পড় মেরে বাড়িতে পাঠিয়ে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে গেছে।

যশোর সদর উপজেলার নির্বাহি কর্মকর্তা ও সহকারি রির্টানিং কর্মকর্তা সাফফাত আরা সাঈদ বলেন, দুইজন আহত হয়েছে। আমরা ব্যবস্থা নিচ্ছি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow