যশোরে তারেক রহমানের জনসভায় নেতাকর্মীর ঢল

যশোর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে সকাল থেকেই সেখানে জড়ো হচ্ছেন দলের নেতাকর্মীরা।   সোমবার (২ ফেব্রুয়ারি) সরেজমিনে সভাস্থলে দেখা যায়, জনসভাস্থলের চারপাশে সিএসএফ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ন্ত্রণে সিসিটিভি ক্যামেরা আছে। এর মাধ্যমে জনসভাস্থলের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সভায় যোগ দিতে সকাল থেকে আশপাশের জেলা ও উপজেলা থেকে নেতাকর্মী ও সমর্থকরা আসতে শুরু করেছেন। জনসভাকে কেন্দ্র করে যশোর শহর ও আশপাশের এলাকায় কয়েক দিন ধরেই বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ভোর থেকেই জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের জেলা থেকে মিছিল নিয়ে জনসভাস্থলে জড়ো হন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বিভিন্ন উপজেলা থেকে আসা নেতাকর্মীরা জানান, সকাল থেকেই তারা যশোরে জনসভার উদ্দেশে রওনা দিয়েছেন। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এই জনসভাকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের উপস্থিতিতে জনসভা সফল করতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে।

যশোরে তারেক রহমানের জনসভায় নেতাকর্মীর ঢল

যশোর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে সকাল থেকেই সেখানে জড়ো হচ্ছেন দলের নেতাকর্মীরা।
 
সোমবার (২ ফেব্রুয়ারি) সরেজমিনে সভাস্থলে দেখা যায়, জনসভাস্থলের চারপাশে সিএসএফ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ন্ত্রণে সিসিটিভি ক্যামেরা আছে। এর মাধ্যমে জনসভাস্থলের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সভায় যোগ দিতে সকাল থেকে আশপাশের জেলা ও উপজেলা থেকে নেতাকর্মী ও সমর্থকরা আসতে শুরু করেছেন।

জনসভাকে কেন্দ্র করে যশোর শহর ও আশপাশের এলাকায় কয়েক দিন ধরেই বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ভোর থেকেই জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের জেলা থেকে মিছিল নিয়ে জনসভাস্থলে জড়ো হন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বিভিন্ন উপজেলা থেকে আসা নেতাকর্মীরা জানান, সকাল থেকেই তারা যশোরে জনসভার উদ্দেশে রওনা দিয়েছেন।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এই জনসভাকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের উপস্থিতিতে জনসভা সফল করতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow