যশোরে বিএনপির পাঁচ কমিটি বিলুপ্ত

দলীয় সিদ্ধান্ত না মানায় যশোরের মণিরামপুরে বিএনপির পাঁচ কমিটি বিলুপ্ত করা হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন এক বিজ্ঞপ্তিতে এ আদেশ দেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বিষয়টি নিশ্চিত করেছেন। দলীয় সূত্র জানা গেছে, এর আগে মণিরামপুর পৌরসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল যশোর জেলা বিএনপি। এছাড়া বিভিন্ন ইউনিয়নের নেতারা সশরীরে কারণ দর্শানোর জবাব দিয়েছেন। তবে তাদের জবাব সন্তোষজনক না হওয়ায় মণিরামপুর পৌরসহ ৩ নম্বর ভোজগাতী ইউনিয়ন, ৫ নম্বর হরিদাসকাটি ইউনিয়ন, ১২ নম্বর শ্যামকুড় ইউনিয়ন ও ১৭ নম্বর মনোহরপুর ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে জেলা বিএনপি। প্রসঙ্গত, যশোর-৫ (মনিরামপুর) আসনে প্রাথমিক মনোনয়ন পান উপজেলা বিএনপির সভাপতি শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন। পরে তাকে বাদ দিয়ে বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক জমিয়তে উলামায়ে ইসলামের (একাংশ) জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মুফতি রশীদ বিন ওয়াক্কাসকে মনোনয়ন দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন শহীদ ইকবাল। বিদ্রোহী প্রার্থী হওয়াতে ইতোমধ্যে ইকবালকে বহিষ্

যশোরে বিএনপির পাঁচ কমিটি বিলুপ্ত

দলীয় সিদ্ধান্ত না মানায় যশোরের মণিরামপুরে বিএনপির পাঁচ কমিটি বিলুপ্ত করা হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন এক বিজ্ঞপ্তিতে এ আদেশ দেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বিষয়টি নিশ্চিত করেছেন।

দলীয় সূত্র জানা গেছে, এর আগে মণিরামপুর পৌরসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল যশোর জেলা বিএনপি। এছাড়া বিভিন্ন ইউনিয়নের নেতারা সশরীরে কারণ দর্শানোর জবাব দিয়েছেন। তবে তাদের জবাব সন্তোষজনক না হওয়ায় মণিরামপুর পৌরসহ ৩ নম্বর ভোজগাতী ইউনিয়ন, ৫ নম্বর হরিদাসকাটি ইউনিয়ন, ১২ নম্বর শ্যামকুড় ইউনিয়ন ও ১৭ নম্বর মনোহরপুর ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে জেলা বিএনপি।

প্রসঙ্গত, যশোর-৫ (মনিরামপুর) আসনে প্রাথমিক মনোনয়ন পান উপজেলা বিএনপির সভাপতি শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন। পরে তাকে বাদ দিয়ে বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক জমিয়তে উলামায়ে ইসলামের (একাংশ) জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মুফতি রশীদ বিন ওয়াক্কাসকে মনোনয়ন দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন শহীদ ইকবাল। বিদ্রোহী প্রার্থী হওয়াতে ইতোমধ্যে ইকবালকে বহিষ্কার করেছে দল। তারপরেও দলীয় একাংশের নেতাকর্মী নিয়ে মাঠে কাজ করছেন তিনি। মূলত তার পক্ষে কাজ করায় এই কমিটিগুলো বিলুপ্ত করা হয়েছে।

মিলন রহমান/এনএইচআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow