যশোরে বিদেশি মদসহ মাদকের আড়ৎদার রাজা আটক
যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের এক অভিযানে ৮৮ বোতল বিদেশি মদসহ রাজা নামের এক মাদকের আড়ৎদারকে আটক করেছে। রোববার (২৪ মে) সকাল ৮টায় যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোড কবরস্থান পাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত ওমর শরীফ রাজা (৪৫) যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোড কবরস্থান পাড়া এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা কার্যালয়ের একটি অভিযানিক দল কোতয়ালী মডেল থানাধীন ঘোপ সেন্ট্রাল রোড কবরস্থান পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ওমর শরীফ রাজার নিজ শয়নকক্ষে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৮৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, যশোর জেলায় মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের এক অভিযানে ৮৮ বোতল বিদেশি মদসহ রাজা নামের এক মাদকের আড়ৎদারকে আটক করেছে। রোববার (২৪ মে) সকাল ৮টায় যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোড কবরস্থান পাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত ওমর শরীফ রাজা (৪৫) যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোড কবরস্থান পাড়া এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা কার্যালয়ের একটি অভিযানিক দল কোতয়ালী মডেল থানাধীন ঘোপ সেন্ট্রাল রোড কবরস্থান পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ওমর শরীফ রাজার নিজ শয়নকক্ষে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৮৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, যশোর জেলায় মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
What's Your Reaction?