যশোরে শীর্ষ সন্ত্রাসী অনিক অস্ত্র ও চাকুসহ আটক

যশোর শহরের চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারি অনিক হাসান অনি ও তার সহযোগী তানভীর আহমেদকে অস্ত্র, গুলি ও চাকুসহ আটক করেছে ডিবি পুলিশ। সোমবার সন্ধ্যার পর শহরের শংকরপুর বাবলাতলা এলাকার একটি মাছের ঘেরের টংঘরের সামনে থেকে তাদের আটক করা হয়। অনিক হাসান অনি শংকরপুর এলাকার আলতাফ হোসেন আলতুর ছেলে এবং আটক তানভীর আহমেদ চাঁচড়া রায়পাড়া এলাকার তরিকুলের ছেলে। অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।তিনি জানান, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুজন কুমার মণ্ডলের নেতৃত্বে এসআই কামরুজ্জামান, এসআই কামাল হোসেন, এসআই বাবলা দাসসহ একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে তল্লাশি চালিয়ে অনিক হাসান অনির কোমর থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এছাড়া তানভীর আহমেদের প্যান্টের পকেট থেকে একটি চাকু উদ্ধার করা হয়।পুলিশ আরও জানায়, অনিক হাসান অনি শংকরপুর এলাকার চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে খুন, অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ মোট ১৭টি মামলা রয়েছে। এছাড়া সাতটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ

যশোরে শীর্ষ সন্ত্রাসী অনিক অস্ত্র ও চাকুসহ আটক

যশোর শহরের চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারি অনিক হাসান অনি ও তার সহযোগী তানভীর আহমেদকে অস্ত্র, গুলি ও চাকুসহ আটক করেছে ডিবি পুলিশ।

সোমবার সন্ধ্যার পর শহরের শংকরপুর বাবলাতলা এলাকার একটি মাছের ঘেরের টংঘরের সামনে থেকে তাদের আটক করা হয়। অনিক হাসান অনি শংকরপুর এলাকার আলতাফ হোসেন আলতুর ছেলে এবং আটক তানভীর আহমেদ চাঁচড়া রায়পাড়া এলাকার তরিকুলের ছেলে। অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

তিনি জানান, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুজন কুমার মণ্ডলের নেতৃত্বে এসআই কামরুজ্জামান, এসআই কামাল হোসেন, এসআই বাবলা দাসসহ একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে তল্লাশি চালিয়ে অনিক হাসান অনির কোমর থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এছাড়া তানভীর আহমেদের প্যান্টের পকেট থেকে একটি চাকু উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, অনিক হাসান অনি শংকরপুর এলাকার চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে খুন, অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ মোট ১৭টি মামলা রয়েছে। এছাড়া সাতটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। অপরদিকে তানভীর আহমেদের বিরুদ্ধে একটি চুরির মামলা রয়েছে। এ ঘটনায় মামলার পর তাদের আদালতে সোপর্দ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow