যশোরে সোয়া কোটি টাকার সোনার বার উদ্ধার, আটক ১

যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের চারটি পূর্ণ ও একটি অর্ধেক সোনার বারসহ একজনকে আটক করেছে বিজিবি। সোনার বারগুলোর মোট ওজন ৫৮৩ দশমিক ১৯ গ্রাম। মঙ্গলবার (৭ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির একটি বিশেষ টহল দল যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ওই পাচারকারীকে আটক করে। আটক রিপন মৃধা নড়াইল জেলার টোনা গ্রামের রজব আলী মৃধার ছেলে। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, তাদের কাছে খবর আসে ঢাকা থেকে সোনার একটি বড় চালান আসছে। এর ভিত্তিতে ওই এলাকায় তল্লাশি চালানো হয়। এ সময় রিপন মৃধাকে দেখে বিজিবি সদস্যদের সন্দেহ হয়। পরে তাকে তল্লাশি করলে প্যান্টের পকেটে লুকানো অবস্থায় সোনার বারগুলো পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন জানান, ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশে সোনার বারগুলো নিয়ে যাচ্ছিলেন। মিলন রহমান/কেজে/এএসএম

যশোরে সোয়া কোটি টাকার সোনার বার উদ্ধার, আটক ১

যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের চারটি পূর্ণ ও একটি অর্ধেক সোনার বারসহ একজনকে আটক করেছে বিজিবি। সোনার বারগুলোর মোট ওজন ৫৮৩ দশমিক ১৯ গ্রাম।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির একটি বিশেষ টহল দল যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ওই পাচারকারীকে আটক করে। আটক রিপন মৃধা নড়াইল জেলার টোনা গ্রামের রজব আলী মৃধার ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, তাদের কাছে খবর আসে ঢাকা থেকে সোনার একটি বড় চালান আসছে। এর ভিত্তিতে ওই এলাকায় তল্লাশি চালানো হয়। এ সময় রিপন মৃধাকে দেখে বিজিবি সদস্যদের সন্দেহ হয়। পরে তাকে তল্লাশি করলে প্যান্টের পকেটে লুকানো অবস্থায় সোনার বারগুলো পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন জানান, ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশে সোনার বারগুলো নিয়ে যাচ্ছিলেন।

মিলন রহমান/কেজে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow