যশোরে ১৩টি স্বর্ণের বারসহ আটক এক

যশোরে ১৩টি স্বর্ণের বারসহ সাহাব উদ্দিন সরদার (৪৪) নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৬ জুন) ভোরে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছার গদখালি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে বিজিবি। আটক সাহাব উদ্দিন যশোরের শার্শা উপজেলার বালুন্ডা গ্রামের ইয়াসিন সরদারের ছেলে। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ২১ লাখ ৪৬ হাজার ৭৫০ টাকা। শুক্রবার দুপুরে ৪৯ বিজিবি এ তথ্য জানায়। যশোর ব্যাটালিয়নের ৪৯ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, ‘শুক্রবার ঝিকরগাছার গদখালী বাজার পাকা রাস্তার উপর হতে এক কেজি ১৫৮ গ্রাম ওজনের ১৩টি স্বর্ণের বার, একটি মোটরসাইকেল ও একটি মোবাইলসহ একজনকে আটক করা হয়। ওই ব্যক্তির কোমরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারগুলো পাওয়া যায়। যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ২১ লাখ ৪৬ হাজার ৭৫০ টাকা। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা করে ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।’ মিলন রহমান/এএইচ/এএসএম

যশোরে ১৩টি স্বর্ণের বারসহ আটক এক

যশোরে ১৩টি স্বর্ণের বারসহ সাহাব উদ্দিন সরদার (৪৪) নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২৬ জুন) ভোরে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছার গদখালি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে বিজিবি। আটক সাহাব উদ্দিন যশোরের শার্শা উপজেলার বালুন্ডা গ্রামের ইয়াসিন সরদারের ছেলে।

উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ২১ লাখ ৪৬ হাজার ৭৫০ টাকা। শুক্রবার দুপুরে ৪৯ বিজিবি এ তথ্য জানায়।

যশোর ব্যাটালিয়নের ৪৯ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, ‘শুক্রবার ঝিকরগাছার গদখালী বাজার পাকা রাস্তার উপর হতে এক কেজি ১৫৮ গ্রাম ওজনের ১৩টি স্বর্ণের বার, একটি মোটরসাইকেল ও একটি মোবাইলসহ একজনকে আটক করা হয়। ওই ব্যক্তির কোমরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারগুলো পাওয়া যায়। যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ২১ লাখ ৪৬ হাজার ৭৫০ টাকা। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা করে ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।’

মিলন রহমান/এএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow